বেসরকারি চাকরির খবর ব্র্যাক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BRAC Enterprise Job Circular 2026। ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম স্বনামধন্য এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এন্টারপ্রাইজ বিভিন্ন পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। চলমান এই নিয়োগে ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রাইস রিসার্চ (ব্র্যাক সীড অ্যান্ড আগ্রো এন্টারপ্রাইস)’ পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের পরিচিতি | ব্র্যাক (BRAC Enterprise) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | বেসরকারি চাকরির খবর |
| প্রকাশের দিন: | ২১ ডিসেম্বর ২০২৫ |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন। |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে। |
| আবেদনের শুরু: | ২১ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ০৩ জানুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল পোর্টাল: | ব্র্যাক (BRAC Enterprise) |
বেসরকারি চাকররি খবর (ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Private Job Circular 2026
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
চাকরির ধরন: ফুল টাইম।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।
পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রাইস রিসার্চ (ব্রাক সীড অ্যান্ড আগ্রো এন্টারপ্রাইস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে ।
বয়সসীমা: উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা ।
নিয়োগ প্রকাশ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫।
আবেদনের শেষ সময়: ০৩ জানুয়ারি ২০২৬।
ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ এর শিক্ষাগত যোগ্যতা:-
- এগ্রিকালচার বা কৃষিতে ডিপ্লোমা (Diploma in Agriculture) থাকতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ:-
- অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা শিথিলযোগ্য।
- বিশ্লেষণাত্মক ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, রিপোর্টিং এবং ফিল্ড লেআউট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- গাইডলাইন অনুযায়ী এক্সপেরিমেন্ট বা পরীক্ষা স্থাপন, ফিল্ড ম্যানেজমেন্ট, লেবার বা শ্রমিক ব্যবস্থাপনা, কম্পিউটার পরিচালনা এবং ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- প্রতিকূল পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- চাপের মধ্যে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
ব্র্যাক নিয়োগ এর চাকরির দায়িত্বসমূহ:-
- মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণের জন্য নমুনা এবং পোলেন বা পরাগ সংগ্রহ ও প্রস্তুত করা।
- ফলন মূল্যায়ন ট্রায়াল (যেমন: OYT, AYT, এবং MLT) পরিচালনা করা এবং ভ্যারাইটি স্ক্রিনিং করা।
- এক্সপেরিমেন্টাল হাইব্রিড সেট আপ করা এবং গাইডলাইন অনুযায়ী পূর্ণ সহায়তা প্রদান করা।
- টার্গেট অনুযায়ী ইমাস্কুলেশন (emasculation) ও ক্লিপিংয়ের মাধ্যমে ক্রসিং সিড সহ সকল শ্রেণীর বীজ উৎপাদন করা।
- গ্রো-আউট টেস্ট (GOT) এবং জিডিডিএম (GDDM) প্রতিষ্ঠায় সহায়তা করা।
- সকল জার্মপ্লাজম (germplasm) রক্ষণাবেক্ষণে সাহায্য করা।
- শ্রমিক নিয়োগ, সমন্বয় এবং পরিচালনা করা।
- অ্যাকশন প্ল্যান তৈরি করা; ডেটা সংগ্রহ ও আপডেট করা এবং আবহাওয়ার রেকর্ডসহ ফিল্ড রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা।
- সেফগার্ডিং বা সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দলের সদস্যদের যেকোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে নিরাপত্তা নিশ্চিত করা।
- কাজের প্রতিটি ক্ষেত্রে সেফগার্ডিং বা সুরক্ষা নীতিমালা অনুশীলন, প্রচার এবং অনুমোদন করা এবং সুরক্ষা মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করা।
- কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সেফগার্ডিং রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করা।
- ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
ব্র্যাক নিয়োগ এর বেতন ও অন্যান্য সুবিধাসমূহ:-
- স্বাস্থ্য ও জীবন বীমা (Health and Life Insurance)।
- উৎসব বোনাস।
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড।
- গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা।
(BRAC Enterprise Job Circular 2026) ব্র্যাক নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-







0 Comments