সরকারি জব সার্কুলার বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BMEB Job Circular 2026। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (বিএমইবি) বিভিন্ন পদে মোট ৪৮ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bmeb.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BMEB Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে আলিম/সমমান পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, বুক বাইন্ডার, বার্তা বাহক, অফিস সহায়ক, মালী এবং পরিচ্ছন্নতা কর্মী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। (Bangladesh Madrasa Education Board Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
Bangladesh Madrasa Education Board Job Circular 2026
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (BMEB) |
| চাকরির প্রকৃতি | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি | অনলাইন |
| পদ ক্যাটাগরি | ০৬ টি |
| পদসংখ্যা ও জনবল | ৪৮ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা | ৮ম/দাখিল/আলিম (এসএসসি/এইচএসসি সমমান) পাশ |
| নিয়োগ প্রকাশনার উৎস | দৈনিক আমার দেশ / অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট | আবেদন করুন |
| অফিসিয়াল পোর্টাল | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
(BMEB) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ ২০২৬)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bmeb.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২৬ (ছাব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ–২.০০ বা তদূর্ধ্ব) আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে যথাক্রমে অন্যূন ২০ ও ২৫ শব্দের গতি। MS Word, MS Excel, Power Point, MS Access ও Internet-এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
২। পদের নাম: বুক বাইন্ডার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ–২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিভিন্ন ধরনের বাইন্ডারের কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।
৩। পদের নাম: বার্তা বাহক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।
৪। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৫। পদের নাম: মালী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৬। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদনের শুরু: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রার্থীগণকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ) মূলকপি প্রদর্শন করতে হবে; এবং
- জ। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
Bangladesh Madrasa Education Board Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ https://bmeb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক ০২ থেকে ০৬ নং পদের জন্য আবেদন ফি ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
BMEB Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS: BMEB<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BMEB ABCDEF & send to 16222.
Reply SMS: Applicant’s Name, Tk 112 /- or Tk 56 /- will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type BMEB YES PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BMEB<space>YES<space>PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BMEB YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for BMEB Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bmeb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: BMEB Help User User ID & Send to 16222.
Example: BMEB help user ABCDEF.
(ii) PIN Number জানা থাকলে: BMEB Help PIN PIN No & Send to 16222.
Example: BMEB help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Madrasa Education Board Job Circular 2026) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Madrasa Education Board Job Circular 2026







0 Comments