সরকারি জব সার্কুলার বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- BMRC Job Circular 2026। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ তাদের শূন্য পদে মোট ০২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bmrcbd.org ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য চিকিৎসা গবেষণায় ক্যারিয়ার গড়ার একটি চমৎকার সুযোগ তৈরি হচ্ছে।
(BMRC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, বিডিএস অথবা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদটিতে মাসিক বেতন গ্রেড-০৯ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদটি হলো বৈজ্ঞানিক কর্মকর্তা। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Medical Research Council Job Circular 2026)
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান) |
| প্রকাশের তারিখ: | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে / কুরিয়ার সার্ভিসে / সরাসরি |
| পদ ক্যাটাগরি: | ০১ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০২ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এমবিবিএস/বিডিএস বা স্নাতকোত্তর ডিগ্রি। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক সংবাদ |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |
| আবেদন শেষ: | ১২ মার্চ ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | www.bmrcbd.org (আবেদন ফরম ডাউনলোডের জন্য) |
| অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (BMRC) |
(Bangladesh Medical Research Council) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বা চিঠির মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.bmrcbd.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিএমআরসি নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির খবর (বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বায়োলজিক্যাল সায়েন্স/পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমপিএইচ অথবা গবেষণা কাজে ন্যূনতম ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রেড: ০৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০/-টাকা।
আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ১২ মার্চ ২০২৫।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১২ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
- গ। নাগরিকত্বের সনদপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটায় হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র;
- চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড) অথবা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
- জ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
BMRC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র (ফরম) পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ www.bmrcbd.org ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরমটির PDF ফাইল ডাউনলোড করবেন।
খ। ডাউনলোডকৃত আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
গ। আবেদন ফি প্রদান: “বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ”-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোন শাখা হতে উক্ত পদের জন্য ১০০০/- টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।
ঘ। আবেদনপত্রের সাথে প্রার্থীর ছবিসহ চাওয়া সকল ডকুমেন্টের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে।
ঙ। প্রার্থীর আবেদনপত্র খাম বন্ধ অবস্থায় অবশ্যই রেজিষ্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি কর্তৃপক্ষের দপ্তরে (BMRC ভবন, মহাখালী, ঢাকা-1212) আগামী ১২ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে। উক্ত তারিখ বা সময়ের পরে ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে: ১. লিখিত পরীক্ষা এবং ২. মৌখিক পরীক্ষা। অন্যান্য যোগ্যতার জন্য পদ অনুযায়ী কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষাও হতে পারে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে বা আবেদনের উল্লিখিত ঠিকানায় ডাকযোগে চিঠির মাধ্যমে জানানাে হবে। এছাড়াও সকল আপডেট তথ্য নিজস্ব ওয়েবসাইট www.bmrcbd.org এ প্রকাশ করা হবে।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Medical Research Council Job Circular 2026) বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Medical Research Council (BMRC) Job Circular 2026







0 Comments