বেসরকারি চাকরির খবর হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
TMSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (TMSS) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা হিসেবে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। চলমান নিয়োগে মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ মোট ১৭০ জনের বেশি পদে প্রার্থী আহ্বান করা হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে, ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আবেদন করার জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের পরিচিতি | টিএমএসএস এনজিও |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
| প্রকাশের দিন: | ২৭ ডিসেম্বর ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ০১ টি। |
| পদের সংখ্যা: | ১৫০ জন। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৫০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
| আবেদনের শুরু: | ২৬ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ০৪ জানুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল পোর্টাল: | টিএমএসএস এনজিও |
বেসরকারি চাকররি খবর (টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১৫০ (একশত পঞ্চাশ) জন
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন MATS পাস
অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে
মাসিক বেতন: ১২,০০০/- টাকা
কর্মক্ষেত্র: ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগের সকল জেলা
বয়সসীমা: ১৮–৩৫ বছর।
টিএমএসএস এনজিও নিয়োগ এর শর্তাবলী ও আবেদন পদ্ধতি:-
১. আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ই-মেইল অ্যাড্রেসসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: ভারপ্রাপ্ত প্রধান (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন), টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০।
আবেদনের শেষ তারিখ: ০৪ জানুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে)।
২. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস (SMS)/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
৩. নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৪. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫. ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদের টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৬. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
যোগাযোগ: ফোন: ০২৫৮৮৮৭৭৩০৫, ০২৫৮৮৮৭৭৩০৯ ওয়েবসাইট: www.tmss-bd.org
(NGO Job Circular 2026) টিএমএসএস এনজিও এনজিও নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-







0 Comments