All BD Job – ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি।
সরকারি চাকরির খবর ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
All BD Job – ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত শর্তাবলী মোতাবেক আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | ইসলামিক ফাউন্ডেশন |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৩ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে |
| পদসংখ্যা ও জনবল: | ০৪ টি ০৫ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ১৩ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ১৪ আগষ্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | ইসলামিক ফাউন্ডেশন |
চাকরির খবর (ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Bd Jobs in Bangladesh
(BD Jobs) ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: পেশ ইমাম
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: ক) দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাশ।
খ) খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
গ) হাফেজ ই-কোরআন ও ইলমে কিরাত এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত।
ঘ) আরবীতে কথা ও খুতবা পাঠে দক্ষতা এবং ইসলামের ওপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত।
গ্রেড: প্রযোজ্য নয়।
বেতন: সর্ব সাকুলো ২৫,০০০/- টাকা।
২. পদের নাম: মুয়াজ্জিন
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা।
খ) মুয়াজ্জিন হিসেবে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
গ) হাফেজ ই-কোরআন ও ইলমে কিরাত এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত।
বেতন: সর্ব সাকুলো ১০,০০০/- টাকা।
৩. পদের নাম: খাদেম
পদ সংখ্যা: ০২ (দুই) জন।
শিক্ষাগত যোগ্যতা:
ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা।
খ) খাদেম হিসেবে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
গ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম।
বেতন: সর্ব সাকুলো ৯,০০০/- টাকা
৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: ক) এসএসসি/দাখিল পাস বা সমমান (প্রয়োজনে ৮ম শ্রেণি পাস বিবেচ্য)।
খ) ইসলাম ধর্মের বাস্তব অনুসারী।
গ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম।
বেতন: সর্ব সাকুলো ৬,৫০০/- টাকা।
(BD Jobs) ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ এর শর্তাবলি:-
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. আবেদনপত্রে নিম্নলিখিত তথ্য উল্লেখ করতে হবে:
- নাম।
- পিতার নাম।
- স্থায়ী ঠিকানা।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
- জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা।
৩. আবেদনপত্র স্বহস্তে সাদা কাগজে লিখতে হবে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে:-
১. পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
২. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি।
৩. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৪. জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
৫. নির্ধারিত আবেদন ফি বাবদ ব্যাংক ড্রাফট/পে-অর্ডার:
১নং পদের জন্য: ৫০০/- টাকা।
২নং পদের জন্য: ৩০০/- টাকা।
৩নং পদের জন্য: ২০০/- টাকা।
৪নং পদের জন্য: ১৫০/- টাকা।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রাপকের নাম:
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মাদারীপুর।
BD Government Job আবেদনের প্রক্রিয়া:-
১. আবেদনপত্র জমা দিতে হবে:
সভাপতি, জেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি, মাদারীপুর।
২. আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মাদারীপুর।
৩. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
১৪ আগস্ট, ২০২৫ (অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি)।
৪. খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:-
১. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২. পূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৩. কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৪. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. প্রার্থীকে শারীরিক সুস্থতার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে (খাদেম ও নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রে)।
৬. কোনো তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে, প্রমাণ সাপেক্ষে নিয়োগ বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. কোনো ধরনের তদবির বা অবৈধ পন্থা অবলম্বন করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৮. নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদন গ্রহণ, বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক/সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৯. নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হবে।
যোগাযোগের ঠিকানা:
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মাদারীপুর।
(Job Circular 2025) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

(সূত্র: কালের কন্ঠ ১৩ জুলাই, ২০২৫) (BD Jobs)




