Bangla Academy Job Circular 2026-বাংলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি জব সার্কুলার ২০২৬ বাংলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Bangla Academy Job Circular 2026-বাংলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলা একাডেমি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে মোট ০২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.banglaacademy.gov.bd ও দৈনিক সংবাদপত্রে (১৩ মার্চ ২০২৬) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে/কুরিয়ার সার্ভিস বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রে সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
(BACADEMY Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক থেকে অধ্যাপক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ০২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর (পদ অনুযায়ী)। পদসমূহে মাসিক বেতন ৬০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সিনিয়র কনসালটেন্ট এবং জুনিয়র কনসালটেন্ট। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangla Academy Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলা একাডেমি (Bangla Academy) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ১৩ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/ই-মেইল |
| পদ ক্যাটাগরি: | ০২ টি |
| পদসংখ্যা ও জনবল: | ০২ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক/স্নাতকোত্তর/অধ্যাপক। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | ডেইলি সান |
| আবেদন শুরুর তারিখ: | ১৩ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ০২ এপ্রিল ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদন করুন: | http://dcbhola.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলা একাডেমি |
(BACADEMY) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বা যোগ্য প্রার্থীদের জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (বাংলা একাডেমি নিয়োগ ২০২৬)
বাংলা একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.banglaacademy.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বাংলা একাডেমি নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলা একাডেমি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সিনিয়র কনসালটেন্ট
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কলা/সমাজবিজ্ঞান/বিজ্ঞান অনুষদের কোন বিষয়ে অধ্যাপনার সাথে যুক্ত/কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে হবে।
অন্যান্য যোগ্যতা: পাণ্ডুলিপি প্রণয়ন ও সম্পাদনা বিষয়ে অভিজ্ঞ/উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে পুরস্কার/সম্মাননাপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: ১,২০,০০০ টাকা।
২) পদের নাম: জুনিয়র কনসালটেন্ট
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: পাণ্ডুলিপি প্রণয়ন ও সম্পাদনা বিষয়ে দক্ষতাসম্পন্ন হতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে পুরস্কার/সম্মাননাপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: ৬০,০০০ টাকা।
আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ০২ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫:০০ টা)।
বাংলা একাডেমি আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে (পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে) হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলা একাডেমি প্রার্থীগণকে আবেদনপত্র জমাদানের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। প্রার্থীর প্রামাণিক তথ্য সংবলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV/আবেদনপত্র)।
- খ। সদ্যতোলা পাসপোর্ট আকারের ১ (এক) কপি রঙিন ছবি।
- গ। জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
- ঘ। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
- ঙ। অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
BACADEMY Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র যুক্ত করে সরাসরি / ডাকযোগে / কুরিয়ার সার্ভিস অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ০২ এপ্রিল ২০২৬ বিকেল ০৫.০০ টার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা (ডাক/কুরিয়ার/সরাসরি):
প্রকল্প পরিচালকের কার্যালয়,
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবন (২য় ও ৫ম তলা),
বাংলা একাডেমি, ঢাকা ১০০০।
ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা:
ahammedkamal2006@gmail.com
(খ) আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা বা ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS/ই-মেইল পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও সময়সূচি:-
বাংলা একাডেমি নিয়োগটির সকল পদের জন্য লিখিত/মৌখিক/ব্যবহারিক (যা প্রযোজ্য) পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রার্থীদের মোবাইলে SMS বা ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এছাড়াও বাংলা একাডেমি নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.banglaacademy.gov.bd এ প্রকাশ করা হবে।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangla Academy Job Circular 2026) বাংলা একাডেমি নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangla Academy Govt Job Circular 2026 PDF
