Bangladesh Accreditation Board Job Circular 2026-বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Jobs Circular in BD- বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) বিভিন্ন পদে মোট ২৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২ এপ্রিল ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.bab.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সকল জেলার আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের মান নিয়ন্ত্রণ অবকাঠামো শক্তিশালীকরণে কাজ করার মাধ্যমে পেশাগত ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার সুযোগ।
(BAB Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো উপ-পরিচালক, সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার, সহকারী প্রোগ্রামার, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Accreditation Board Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (স্বায়ত্তশাসিত) |
| প্রকাশের তারিখ: | ০২ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০৮ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ২৫ জন নিয়োগ। |
| বয়সসীমা: | বয়স ১৮-৩২ বছর । |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিশিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ০৬ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ০৫ মে ২০২৬ |
| আবেদন করুন: | http://bab.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড |
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bab.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
চাকরির খবর (বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026
বিএবি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: উপ-পরিচালক
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত।
- বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/-টাকা (গ্রেড-৬)।
২) পদের নাম: সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার
- পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
- বেতন: ২২,০০০–৫৩,০৬০/-টাকা (গ্রেড-৯)।
৩) পদের নাম: সহকারী প্রোগ্রামার
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- বেতন: ২২,০০০–৫৩,০৬০/-টাকা (গ্রেড-৯)।
৪) পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- বেতন: ১২,৫০০–৩০,২৩০/-টাকা (গ্রেড-১১)।
৫) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা (গ্রেড-১৬)।
৬) পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা (গ্রেড-১৬)।
৭) পদের নাম: গাড়িচালক
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা গাড়ি চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা (গ্রেড-১৬)।
৮) পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: ৮,২৫০–২০,০১০/-টাকা (গ্রেড-২০)।
আবেদনের শুরু: ০৬ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ: ০৫ মে ২০২৬।
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে;
- জ। চারিত্রিক সনদপত্র।
(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)
BAB Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://bab.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫ মে ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- ক্রমিক ০১-০৩ নং পদের জন্য: ২২৩/- টাকা।
- ক্রমিক ০৪ নং পদের জন্য: ১৬৮/- টাকা।
- ক্রমিক ০৫-০৭ নং পদের জন্য: ১১২/- টাকা।
- ক্রমিক ০৮ নং পদের জন্য: ৫৬/- টাকা।অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ফি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: BAB <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BAB ABCDEF & send to 16222)
- দ্বিতীয় SMS: BAB <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BAB YES 12345678 & send to 16222)
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bab.teletalk.com.bd অথবা বিএবি-এর নিজস্ব ওয়েবসাইট www.bab.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
- User ID জানা থাকলে: BAB Help User ID & Send to 16222.
- PIN Number জানা থাকলে: BAB Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Accreditation Board Job Circular 2026) বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-





আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Accreditation Board (BAB) Govt Job Circular 2026 PDF
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কী?
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) একটি সরকারি সংস্থা, যা বিভিন্ন ল্যাবরেটরি, সার্টিফিকেশন ও ইন্সপেকশন সংস্থাকে স্বীকৃতি (accreditation) প্রদান করে।
এই সংস্থাটি কোন মন্ত্রণালয়ের অধীনে?
এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
অ্যাক্রেডিটেশন বলতে কী বোঝায়?
অ্যাক্রেডিটেশন হলো কোনো প্রতিষ্ঠান বা ল্যাবের সক্ষমতা ও মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাচাই ও স্বীকৃতি দেওয়া।
BAB-এর প্রধান কাজ কী?
ল্যাবরেটরি, কনফর্মিটি অ্যাসেসমেন্ট বডি (CAB) এবং সার্টিফিকেশন সংস্থাগুলোর মান যাচাই ও স্বীকৃতি প্রদান করা।
কারা BAB থেকে অ্যাক্রেডিটেশন নিতে পারে?
টেস্টিং ল্যাব, ক্যালিব্রেশন ল্যাব, ইন্সপেকশন বডি এবং সার্টিফিকেশন সংস্থাগুলো।
BAB-এর অ্যাক্রেডিটেশন কেন গুরুত্বপূর্ণ?
এটি পণ্যের মান নিশ্চিত করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে গ্রহণযোগ্যতা বাড়ায়।
AB কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
হ্যাঁ, BAB আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর সাথে যুক্ত এবং তাদের মান বজায় রাখে।

