BIWTA Job Circular 2026-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬

BIWTA Job Circular 2026-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬

BIWTA Job Circular 2026-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিভিন্ন পদে মোট ৫৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.biwta.gov.bd ও দৈনিক সংবাদপত্রে ১০ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থায় ক্যারিয়ার গড়ার জন্য এটি দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য চমৎকার একটি সুযোগ।

(BIWTA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১ এপ্রিল ২০২৬ তারিখের হিসেবে)। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী পরিচালক, বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক, মাস্টার পাইলট এবং অফিস সহকারী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ১২ মার্চ ২০২৬ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Inland Water Transport Authority Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
চাকরির প্রকৃতি:সরকারি (স্বায়ত্তশাসিত) চাকরি
প্রকাশের তারিখ:১০ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে / সরাসরি (স্ব-হস্তে লিখিত)
পদ ক্যাটাগরি:১৩ টি
পদসংখ্যা ও জনবল:৫৪ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:১২ মার্চ ২০২৬
আবেদন শেষ:২৩ এপ্রিল ২০২৬
আবেদন পদ্ধপ্তি:http://biwta.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। চাকরির এই নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য biwta.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিআইডব্লিউটিএ নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা)
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৪ (চার) বছর মেয়াদি অনূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।

২। পদের নাম: প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এফজি-ক্রাস-২ ইঞ্জিন সনদধারী।
অন্যান্য যোগ্যতা: অথবা এফজি-ক্রাস-৩ ইঞ্জিন সনদসহ সংশ্লিষ্ট কর্মে ১০ (দশ) বছরের চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৩। পদের নাম: উর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: ক্লাস-৩ ইঞ্জিন (এফজি) সনদ অথবা উচ্চ মাধ্যমিকসহ ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট কর্মে ১০ (দশ) বছরের চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

৪। পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৫। পদের নাম: সহকারী এবং কোষাধ্যক্ষ
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৬। পদের নাম: প্রশিক্ষক (ড্রেজার)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ/ডাইভার সনদ এবং লিডারম্যান হিসেবে ন্যূনতম ৮ (আট) বছরের চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৭। পদের নাম: প্রশিক্ষক (ডেক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা Higher Education Test (H.E.T)।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ নৌ-বাহিনীর সি-ম্যান শাখায় ১০ (দশ) বছরের চাকরি এবং সংশ্লিষ্ট পদে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৮। পদের নাম: প্রশিক্ষক (ইঞ্জিন)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: ক্লাস-৮ ইঞ্জিন (এফজি) সনদ অথবা ক্লাস-৫ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৯। পদের নাম: প্রশিক্ষক (ইলেকট্রিক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

১০। পদের নাম: মাস্টার পাইলট
পদ সংখ্যা: ১৫ (পনের) টি।
শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র।
অন্যান্য যোগ্যতা: সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিসকাল ১ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

১১। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১২। পদের নাম: ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা এসএসসি পাশসহ ১ম শ্রেণির ইংল্যান্ড ডাইভার সনদ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৩। পদের নাম: নির্মাণ সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ
পদ সংখ্যা: ২০ (বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (বাণিজ্য) পাশ।
অন্যান্য যোগ্যতা: টাইপিংয়ে জ্ঞান।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

আবেদনের শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ২৩ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।

বিআইডব্লিউটিএ আবেদন ফরম পূরণ ও অংশগ্রহণের শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। অভিজ্ঞ এবং নন-অভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন (পদের চাহিদা অনুযায়ী)।

৩। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি।
  • গ। নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং ভোটার আইডি কার্ড (NID) কিংবা জন্ম সনদের মূলকপি।
  • ঘ। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয়ের সনদপত্র।

(বিঃদ্রঃ সকল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।)

BIWTA Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:

ক। আগ্রহী প্রার্থীগণ http://biwta.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১২ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা

(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (৩০০ × ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (৩০০ × ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।

বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে:

  • ক্রমিক ০১ হতে ০৩ নং পদের জন্য: ২২৩/- টাকা।
  • ক্রমিক ০৪ হতে ১০ নং পদের জন্য: ১৬৮/- টাকা।
  • ক্রমিক ১১ হতে ১৩ নং পদের জন্য: ১১২/- টাকা।

SMS করার নিয়ম:

  • প্রথম SMS: BIWTA <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BIWTA ABCDEF & send to 16222)
  • দ্বিতীয় SMS: BIWTA <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BIWTA YES 12345678 & send to 16222)

বিআইডব্লিউটিএ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তি ও পুনরুদ্ধার:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://biwta.teletalk.com.bd অথবা www.biwta.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

  • User ID জানা থাকলে: BIWTA Help User ID & Send to 16222.
  • PIN Number জানা থাকলে: BIWTA Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য তথ্য বা প্রতারণার আশ্রয় নিলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

BIWTA Job Circular 2026 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়াগ বিজ্ঞপ্তি ২০২৬। ১
BIWTA Job Circular 2026 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়াগ বিজ্ঞপ্তি ২০২৬। ২
BIWTA Job Circular 2026 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়াগ বিজ্ঞপ্তি ২০২৬। ৩
BIWTA Job Circular 2026 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়াগ বিজ্ঞপ্তি ২০২৬। ৪

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *