BSCIC Job Circular 2026-বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
BSCIC Job Circular 2026-বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর রাজস্ব খাতের শূন্যপদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিসিক স্থায়ী পদে মোট ১২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bscic.gov.bd এবং http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BSCIC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদের মাসিক বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদটি হলো ‘গাড়ি চালক (Driver)’। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Small and Cottage Industries Corporation Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ১৫ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদসংখ্যা ও জনবল: | ১২ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | কমপক্ষে ৮ম শ্রেণি পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট। |
| আবেদন শুরুর তারিখ: | ১৭ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ১৬ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | http://bscic.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বিসিক (BSCIC) |
বিসিক নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বিসিক নিয়োগ ২০২৬)
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.bscic.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিসিক নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বিসিক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: গাড়ি চালক (Driver)
পদ সংখ্যা: ১২ (বারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: সেই সঙ্গে হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে)।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা (জাতীয় বেতন স্কেল, ২০১৫)।
আবেদনের শুরু: ১৭ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৮ নভেম্বর ২০২৪ তারিখের জারিকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (অনূর্ধ্ব ৩২ বছর)।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
৫। কোনো প্রার্থী তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে প্রমাণিত হলে নিয়োগাদেশ বাতিল করা হবে।
বিসিক প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র (মূল ও সত্যায়িত কপি-১ সেট) মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন:
- ক। ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি;
- খ। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান/বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদের সত্যায়িত ফটোকপি;
- গ। অভিজ্ঞতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি;
- ঘ। জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;
- ঙ। নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি;
- চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- ছ। প্রবেশপত্রের অনুলিপি ও Applicant’s Copy এর অনুলিপি;
- জ। কোটার সপক্ষে উপযুক্ত প্রমাণপত্র (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি)।
BSCIC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো টাকা মাত্র) এবং অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
BSCIC Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS: BSCIC <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BSCIC ABCDEF & send to 16222.
Reply SMS: Applicant’s Name, TK 200/150/100/50 will be charged as application fee. Your PIN is 1234567. To pay fee type BSCIC <space> Yes <space> PIN & send to 16222.
দ্বিতীয় SMS: BSCIC <space> Yes <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BSCIC YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations! Applicant’s Name, Payment Completed successfully for XXXX your User ID is (ABCDEF) and Password (XXXXXX).
বিসিক নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(i) User ID জানা থাকলে: BSCIC <space> Help <space> User <space> User ID & Send to 16222.
Example: BSCIC HELP USER ABCDEF
(ii) PIN Number জানা থাকলে: BSCIC <space> Help <space> PIN <space> PIN No & Send to 16222.
Example: BSCIC HELP PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(BSCIC Job Circular 2026) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-



আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
(Bangladesh Small and Cottage Industries Corporation Job Circular 2026 PDF)
