BSCL Job Circular 2026 – বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
BSCL Job Circular 2026 – বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) শূন্য পদসমূহে মোট ০৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.bscl.gov.bd এবং ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে পেশাগত ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার সুযোগ।
(BSCL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা বার-এট-ল পর্যায় পর্যন্ত নির্ধারিত। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। উল্লেখযোগ্য পদসমূহ হলো প্যানেল আইনজীবী (জজ আদালত/সিএমএম আদালত) এবং প্যানেল আইনজীবী (হাইকোর্ট ও আপিল বিভাগ)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Satellite Company Limited Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১১ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন। |
| পদ ক্যাটাগরি: | ০২ টি |
| পদসংখ্যা ও জনবল: | ০৪ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এল.এল.বি (স্নাতক) এবং এল.এল.এম (স্নাতকোত্তর)/বার-এট-ল পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক আমার দেশ। |
| আবেদন শুরুর তারিখ: | ১০ মার্চ ২০২৬ (সকাল ১০:০০ টা) |
| আবেদন শেষ: | ০৯ এপ্রিল ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদন করুন: | http://bscl.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) |
(BSCL) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। যোগ্য প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bscl.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিএসসিএল নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বিএসসিএল নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: প্যানেল আইনজীবী (বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালত, বিভিন্ন সিএমএম/সিজেএম আদালত)
পদ সংখ্যা: ০২ (দুই) জন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এল.এল.বি (স্নাতক) এবং এল.এল.এম (স্নাতকোত্তর)/বার-এট-ল ডিগ্রীধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
২) পদের নাম: প্যানেল আইনজীবী (মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ)
পদ সংখ্যা: ০২ (দুই) জন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এল.এল.বি (স্নাতক) এবং এল.এল.এম (স্নাতকোত্তর)/বার-এট-ল ডিগ্রীধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
আবেদনের শুরু: ১০ মার্চ ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ০৯ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।
বিএসসিএল আবেদন ফরম পূরণ ও অংশগ্রহণের শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও বার কাউন্সিল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের প্রিন্ট কপি এবং প্রবেশপত্র।
- গ। নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং ভোটার আইডি কার্ড (NID) কিংবা জন্ম সনদের মূলকপি।
- ঘ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
(বিঃদ্রঃ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।)
BSCL Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
ক। আগ্রহী প্রার্থীগণ http://bscl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১০ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ০৯ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (৩০০ × ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (৩০০ × ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।
বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০২ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS করার নিয়ম:
- প্রথম SMS: BSCL <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BSCL ABCDEF & send to 16222)
- দ্বিতীয় SMS: BSCL <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BSCL YES 12345678 & send to 16222)
প্রবেশপত্র প্রাপ্তি ও পুনরুদ্ধার:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bscl.teletalk.com.bd অথবা বিএসসিএল এর নিজস্ব ওয়েবসাইট www.bscl.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
- User ID জানা থাকলে: BSCL Help User ID & Send to 16222.
- PIN Number জানা থাকলে: BSCL Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য তথ্য বা প্রতারণার আশ্রয় নিলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Satellite Company Limited Job Circular 2026) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Satellite Company Limited Govt Job Circular 2026 PDF
