CMH Job Circular 2026 – সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

CMH Job Circular 2026 – সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

CMH Job Circular 2026 – সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সিএমএইচ রামুতে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এএফএনএস অফিসার, জেসিও, ওআর এবং এনসি (ই) গণের স্ত্রী/স্বামীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি লিখিত আবেদনপত্র জমা দিতে পারবেন।

(CMH Ramu Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে এফসিপিএস/এমডি পর্যায় পর্যন্ত নির্ধারিত। পদসমূহে মাসিক বেতন ১৫,০০০ টাকা থেকে শুরু করে আলোচনা সাপেক্ষ পর্যন্ত নির্ধারিত রয়েছে। উল্লেখযোগ্য পদসমূহ হলো চিকিৎসা বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ, ওটিএ, পরিচ্ছন্নতাকর্মী এবং আয়া।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Combined Military Hospital Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:সিএমএইচ রামু (বাংলাদেশ সেনাবাহিনী)
চাকরির প্রকৃতি:আউটসোর্সিং / চুক্তিভিত্তিক
প্রকাশের তারিখ:১৫ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অফলাইন (লিখিত আবেদন)
পদ ক্যাটাগরি:০৫ টি
পদসংখ্যা ও জনবল:মোট ০৭ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:অষ্টম শ্রেণি/ ডিপ্লোমা/ এফসিপিএস/ এমডি/ এমএস।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক প্রথম আলো
আবেদন শুরুর তারিখ:১৫ মার্চ ২০২৬
আবেদন শেষ:০২ এপ্রিল ২০২৬
কর্মস্থল:রামু সেনানিবাস, কক্সবাজার
অফিসিয়াল ওয়েবসাইট:www.army.mil.bd

চাকরির খবর (সিএমএইচ রামু নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

(CMH Ramu) নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার তারিখ মেসেজের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (সিএমএইচ রামু নিয়োগ ২০২৬ সার্কুলার)

সিএমএইচ রামু নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদের বিস্তারিত:

১) পদের নাম: চিকিৎসা বিশেষজ্ঞ
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমডি।
অন্যান্য যোগ্যতা: বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।

২) পদের নাম: স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমএস/ডিজিও।
অন্যান্য যোগ্যতা: ডিএমইউ/সিএমইউ কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।

৩) পদের নাম: ওটিএ (OTA)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে অথবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য (ওটিএ)।
বেতন: ২৫,০০০/- টাকা।

৪) পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/জেএসসি/সমমান পাশ।
বেতন: ১৫,০০০/- টাকা।

৫) পদের নাম: আয়া
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/জেএসসি/সমমান পাশ।
বেতন: ১৫,০০০/- টাকা।

আবেদন ফরম পূরণ ও জমাদানের নিম্নবর্ণিত শর্তাবলি:

১। প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, নিজ মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জাতীয়তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

২। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করে অধিনায়ক, সিএমএইচ রামু এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।

৩। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ০২ এপ্রিল ২০২৬

৪। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

৫। উল্লেখিত পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল মেসেজের (SMS) মাধ্যমে জানানো হবে।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বা আবেদনের সাথে যে সকল কাগজপত্রাদি দাখিল করতে হবে:

ক। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।

খ। জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি।

গ। ০২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

ঘ। অবসরপ্রাপ্ত জেসিও/এনসিওদের ক্ষেত্রে চাকুরী হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

পরীক্ষার ফি প্রদান ও পে-অর্ডার সংক্রান্ত নিয়মাবলী:

সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে “অধিনায়ক, সিএমএইচ রামু”-এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে:

  • বিশেষজ্ঞ চিকিৎসক পদের জন্য: ৪০০.০০ (চারশত টাকা মাত্র)।
  • মেডিকেল ব্যক্তিবর্গ (যেমন- ওটিএ) পদের জন্য: ২০০.০০ (দুইশত টাকা মাত্র)।
  • অসামরিক ব্যক্তিবর্গ (যেমন- পরিচ্ছন্নতাকর্মী, আয়া) পদের জন্য: ২০০.০০ (দুইশত টাকা মাত্র)।

ডিক্লারেশনঃ প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য হতে হবে। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

CMH Job Circular 2026 সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *