CODEC NGO Job Circular 2026-কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
বেসরকারি চাকরির খবর ২০২৬ কোডেক (CODEC) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
CODEC NGO Job Circular 2026-কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। কোডেক (CODEC) মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ২ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন জব পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সরাসরি ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের বেকার যুবক ও যুবতীদের জন্য এনজিও খাতে চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হচ্ছে।
(CODEC NGO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ থেকে ৪৫ বছর। পদসমূহে মাসিক বেতন ২০,০০০ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো উপ সহকারী/সহকারী পরিচালক এবং উপ শাখা ব্যবস্থাপক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Community Development Centre NGO Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) (CODEC) |
| চাকরির প্রকৃতি: | NGO Job Circular 2026 |
| প্রকাশের তারিখ: | ১০, ১৩ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা ইমেইল |
| চলমান নিয়োগ: | ০২ টি |
| পদ ক্যাটাগরি: | ০১+০১ = ০২ টি। |
| পদসংখ্যা: | ১+২০ = ২১ জন। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | Bdjobs |
| আবেদন শুরুর তারিখ: | ১০, ১৩ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ৩১ মার্চ ২০২৬ |
| আবেদনের মাধ্যম: | ডাকযোগে বা ই-মেইল |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.codec.org.bd |
কোডেক (CODEC) নিয়োগ প্রক্রিয়ায় বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি কোডেকের চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, মাদারীপুর এবং বাগেরহাট অঞ্চলের ১৩৭ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর হবে।
বেসরকারি চাকরির খবর (কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
কোডেক (CODEC) নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: উপ সহকারী/সহকারী পরিচালক – মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
- পদ সংখ্যা: নির্দিষ্ট নয়।
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
- অন্যান্য যোগ্যতা: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে উপ সহকারী পরিচালক/ সহকারী পরিচালক পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। বিশেষভাবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। মোটর সাইকেল চালোনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- কর্মস্থল: যোনাল অফিস (মাঠ পর্যায়ে পরিদর্শনে যেতে হবে)।
- বেতন: মাসিক বেতন ৯০,০০০/- থেকে ১,১০,০০০/- টাকা (প্রার্থীর যোগ্যতা ও দক্ষতার উপর ভিত্তি করে)।
- সুবিধাদি: শিক্ষানবীশকাল ০৩ মাস সফলভাবে সম্পন্ন করার পর প্রভিডেন্ড ফান্ড (পি.এফ), গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, বছরে ২ টি উৎসব ভাতা, মেডিকেল ভাতা, প্রনোদনা ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্স প্রদান করা হবে।
২) পদের নাম: উপ শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: নির্দিষ্ট নয়।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান/ ব্যবস্থাপনা/ ফাইন্যান্স/পরিসংখ্যান/ গণিত)।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
- বেতন: শিক্ষানবীশকাল (০৬ মাস) মাসিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
- সুবিধাদি: শিক্ষানবীশকাল শেষে চাকুরী নিয়মিতকরনের পর সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রনোদনা ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।
কোডেক (CODEC) আবেদন জমাদান নিম্নবর্ণিত শর্তাবলি ও নিয়মাবলী:-
আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের ক্ষেত্রে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে:
ক। প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) তৈরি করতে হবে, যেখানে যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে।
খ। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে হবে।
গ। সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।
ঘ। আবেদনপত্রের/খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ঙ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২।
চ। ডাকযোগের পাশাপাশি আগ্রহী প্রার্থীরা চাইলে সরাসরি ইমেইলের মাধ্যমেও সিভি পাঠাতে পারবেন। ইমেইল ঠিকানা: khursidcodec@gmail.com
ডিক্লারেশনঃ কেবল বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলী বা নিয়োগ প্রক্রিয়া অনিবার্য কারণবশতঃ বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
(Community Development Centre Job Circular 2026) কোডেক এনজিও নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Community Development Centre NGO Job Circular 2026 PDF
