চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-CPA Govt Job Circular 2026।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-CPA Govt Job Circular 2026।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-CPA Govt Job Circular 2026। Jobs Circular in BD- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনস্থ ‘চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স’-এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স বিভিন্ন রাজস্ব বহির্ভুত পদে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক মোট ০৭ জনকে নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের (Walk-in interview) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য সম্মানজনক চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

(CPA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ থেকে ৪০ বছর। পদসমূহে মাসিক বেতন (সর্বসাকুল্যে) ১৬,৬২০ থেকে ২০,০৩০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ইন্সট্রাক্টর (সাঁতার), হিসাব সহকারী, সাঁতার সহকারী এবং সুইমিংপুল ক্লিনার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এই নিয়োগে কোনো অনলাইন আবেদনের প্রয়োজন নেই, সরাসরি সাক্ষাৎকারের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, সাক্ষাৎকারের তারিখ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Chittagong Port Authority Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সুইমিং কমপ্লেক্স)
চাকরির প্রকৃতি:অস্থায়ী/চুক্তিভিত্তিক (রাজস্ব বহির্ভুত)
প্রকাশের তারিখ:২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের পদ্ধতি:সরাসরি সাক্ষাৎকার (Walk-in interview)
পদ ক্যাটাগরি:০৪ টি
পদসংখ্যা ও জনবল:০৭ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/স্নাতক/BPED পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক ইত্তেফাক
আবেদন শুরুর তারিখ:২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ:০১ ও ০২ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদন পদ্ধপ্তি:http://cpadigital.gov.bd/jobs
অফিসিয়াল ওয়েবসাইট:চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স প্রাঙ্গন।

(Chittagong Port Authority) নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা মাসিক সম্মানীর ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ পাবেন। চাকরিটি চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্সে কার্যকর হবে। (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬)

চাকরির খবর (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: ইন্সট্রাক্টর (সাঁতার)
পদ সংখ্যা: ০২ টি (১জন পুরুষ ও ১জন মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) সরকার অনুমোদিত শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান হতে ফিজিক্যাল এডুকেশনে BPED. সার্টিফিকেটধারী। সুস্বাস্থ্যের অধিকারী। সাঁতার প্রশিক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন। অথবা,
খ) নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত সাঁতারে অভিজ্ঞ সদস্য।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর (বয়স শিথিলযোগ্য)।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ২০,০৩০/- টাকা।

২) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীধারী।
অন্যান্য যোগ্যতা: হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৮,১২০/- টাকা।

৩) পদের নাম: সাঁতার সহকারী
পদ সংখ্যা: ০২ টি (১জন পুরুষ ও ১জন মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) এসএসসি পাশ, সাঁতারে অভিজ্ঞ। অথবা,
খ) নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত সাঁতারে অভিজ্ঞ।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৮,১২০/- টাকা।

৪) পদের নাম: সুইমিংপুল ক্লিনার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) অষ্টম শ্রেণী পাশ।
খ) ক্লিনিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন।
গ) সুইমিংপুলের পানি বিশুদ্ধকরণ, কেমিক্যাল মিশ্রিতকরণ বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
ঘ) জাত সুইপারকে অগ্রাধিকার দেয়া হবে ও বয়স শিথিলযোগ্য।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বয়স শিথিলযোগ্য)।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৬,৬২০/- টাকা।

চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স আবেদন ও সাক্ষাৎকারের শর্তাবলি:-

১। আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় উল্লেখ থাকতে হবে। (সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ দরখাস্ত লিখতে হবে)।

২। এই নিয়োগের ক্ষেত্রে Walk in interview পদ্ধতি অনুসরণ করা হবে এবং নিয়োগ সাময়িক ভিত্তিতে দেয়া হবে।

৩। চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স পরিচালনা পর্ষদ এই নিয়োগের সময়কাল বৃদ্ধি ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

প্রার্থীগণকে সাক্ষাৎকারের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সাদা কাগজে স্বহস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (আবেদনপত্র)।
  • খ। আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের ০২ (দুই) কপি ছবি।
  • গ। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি।
  • ঘ। নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র।
  • ঙ। উপরোল্লিখিত সকল কাগজপত্রাদির মূল কপি সহ এক সেট ফটোকপি সাক্ষাৎকারের সময় অবশ্যই সাথে আনতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের (Walk in interview) সময়সূচি ও স্থান:-

এই নিয়োগের জন্য কোনো অনলাইন আবেদন বা টেলিটক SMS-এর মাধ্যমে ফি জমাদানের প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হতে হবে:

  • “ইন্সট্রাক্টর (সাঁতার)” ও “সাঁতার সহকারী” পদে আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়: ০১/০৪/২০২৬ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
  • “হিসাব সহকারী” ও “সুইমিংপুল ক্লিনার” পদে আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়: ০২/০৪/২০২৬ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
  • সাক্ষাৎকারের স্থান: চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স প্রাঙ্গন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CPA Govt Job Circular 2026। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *