বেসরকারি চাকরির খবর খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
CSS NGO Circular 2026-সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটি (CSS NGO) তাদের চলমান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পদে মোট ২০০ জন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক প্রথম আলো, বিডিজবস.কম এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.cssbd.org-এ প্রকাশ করা হয়েছে।
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামোর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করবেন। এনজিও খাতে একটি স্থায়ী ও সম্মানজনক ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সিএসএস এনজিওতে চাকরি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (Christian Service Society Authority Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। (CSS NGO Circular 2026)
| প্রতিষ্ঠানের পরিচিতি | খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ (এসএসএস এনজিও) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
| প্রকাশের দিন: | ২০ ডিসেম্বর ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ০১ টি। |
| পদের সংখ্যা: | ২০০ জন। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৫০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে/ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
| আবেদনের শুরু: | ২০ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ০৯, ২৩ এবং ৩০ জানুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল পোর্টাল: | খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ (সিএসএস এনজিও) |
বেসরকারি চাকররি খবর (খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ (সিএসএস এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) NGO Job Circular 2026
খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ (সিএসএস এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
পদের নাম: লোন অফিসার
পদ সংখ্যা: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো কর্ম এলাকা
চাকরির ধরণ: নিয়মিত
বয়স: সর্বোচ্চ ৩৯ বছর
বেতন (সর্ব সাকুল্যে): অস্থায়ী অবস্থায়: ২৩,০৮০-২৫,০০০ টাকা, স্থায়ী হলে: ২৫,৩২০-২৭,২৮০ টাকা
কাজের সংক্ষিপ্ত বিবরণ :নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা।জরিপের মাধ্যমে সদস্য ভর্তি ও দল গঠন করা। ঋণ বিতরণ করা।
NGO Job Circular 2026 সিএসএস এনজিও পরীক্ষার সময়সূচি ও স্থান:-
আগ্রহী প্রার্থীদের সুবিধাজনক যেকোনো একটি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে:
১. কুমিল্লা কেন্দ্র:
- তারিখ: ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
- সময়: সকাল ৯:০০ ঘটিকা।
- স্থান: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পার্শ্বে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা।
২. কুষ্টিয়া কেন্দ্র:
- তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
- সময়: সকাল ৯:০০ ঘটিকা।
- স্থান: সিএসএস কুষ্টিয়া-০১ ব্রাঞ্চ, আঞ্চলিক ও জোনাল কার্যালয়। কাস্টম মোড় পশ্চিম গলি (দিশা আই কেয়ার সংলগ্ন), কুষ্টিয়া।
৩. ঢাকা (ডেমরা) কেন্দ্র:
স্থান: সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে-মিজ্ কামরুন্নাহার, হোল্ডিং নং-২৩০/০২, (রানি মহল সিনেমা হলের সামনে, মালেক প্লাজার পিছনে) ওয়ার্ড নং-৬৭, পশ্চিম সারুলিয়া, ডেমরা, ঢাকা।
তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
সময়: সকাল ৯:০০ ঘটিকা।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র:-
আগ্রহী প্রার্থীদের পরিচালক-এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। পরীক্ষার দিন জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে:
১. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. জাতীয় পরিচয়পত্র।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
৪. অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি।
৫. সকল প্রয়োজনীয় সনদের মূলকপি।
- বি:দ্র: আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর সুযোগ-সুবিধাসমূহ:-
- পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা।
- ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল প্রদান।
উৎসব ভাতা: মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা।
বৈশাখী ভাতা, পিকনিক ভাতা।
কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল।
আবাসন: পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা।
ছুটি: বাৎসরিক ৩০ দিন ছুটি (বছরে ১২ দিন রিজার্ভ করা যাবে এবং চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান), সরকারি ছুটিতে (ঈদ ও পূজা) ছুটি প্রদান, এবং প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি।
অতিরিক্ত সুবিধা: কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগ প্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা এবং প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা প্রদান।
(NGO Job Circular 2026) খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-







0 Comments