CU Job Circular 2026-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
CU Job Circular 2026-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) এর ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আই.ই.আর) এর আওতাভুক্ত “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ”-এ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শাখায় মোট ২৬ জন শিক্ষক নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.cu.ac.bd এ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাওয়া প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
(CU Lab School Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। পদসমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮ম, ৯ম এবং ১০ম গ্রেডে বেতন প্রদান করা হবে। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী প্রধান শিক্ষক, প্রভাষক (বিভিন্ন বিষয়) এবং সহকারী শিক্ষক (বিভিন্ন বিষয়)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Chittagong University Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ |
| চাকরির প্রকৃতি: | সরকারি/স্বায়ত্তশাসিত চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অফলাইন (সরাসরি/ডাকযোগে) |
| পদ ক্যাটাগরি: | ১৮ টি। |
| পদসংখ্যা ও জনবল: | মোট ২৬ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | পদের চাহিদা অনুযায়ী স্নাতক/স্নাতকোত্তর/বিএড পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ: | ১৮ মার্চ ২০২৬ (বেলা ৩:৩০ টা পর্যন্ত) |
| অফিসিয়াল ওয়েবসাইট: | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ |
(Chittagong University Job Circular 2026) নিয়োগ প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে ও চিঠির মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
ক) উচ্চ মাধ্যমিক শাখা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড):
- ১) পদের নাম: বাংলা – পদ সংখ্যা: ০১টি।
- ২) পদের নাম: ইংরেজি – পদ সংখ্যা: ০১টি।
- ৩) পদের নাম: গণিত – পদ সংখ্যা: ০১টি।
- ৪) পদের নাম: হিসাব বিজ্ঞান – পদ সংখ্যা: ০১টি।
- ৫) পদের নাম: উদ্ভিদ বিজ্ঞান – পদ সংখ্যা: ০১টি।
- ৬) পদের নাম: যুক্তিবিদ্যা – পদ সংখ্যা: ০১টি।
- ৭) পদের নাম: ইসলামের ইতিহাস – পদ সংখ্যা: ০১টি।
খ) মাধ্যমিক শাখা ও প্রাথমিক শাখা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী):
- ১) পদের নাম: সহকারী প্রধান শিক্ষক – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ৮ম গ্রেড।
- ২) পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা) – পদ সংখ্যা: ০২টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৩) পদের নাম: সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৪) পদের নাম: সহকারী শিক্ষক (রসায়ন) – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৫) পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থবিদ্যা) – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৬) পদের নাম: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) – পদ সংখ্যা: ০৪টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৭) পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি) – পদ সংখ্যা: ০২টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৮) পদের নাম: সহকারী শিক্ষক (আই. সি. টি) – পদ সংখ্যা: ০২টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ৯) পদের নাম: সহকারী শিক্ষক (ইসলাম, হিন্দু ও বৌদ্ধ) – পদ সংখ্যা: ০৩টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ১০) পদের নাম: সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
- ১১) পদের নাম: সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) – পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) – ১০ম গ্রেড।
আবেদনের শেষ তারিখ: ১৮ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়, সকাল ৮:০০ টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল আবেদন ফরম পূরণ ও জমাদানের নিয়মাবলী:-
১। ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.cu.ac.bd/notice_board) হতে Download করে উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা, শর্তাবলী ও বিস্তারিত তথ্যাদিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন।
২। আবেদনপত্রের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রফর্মা http://www.cu.ac.bd/forms.php হতে Download করে নিতে হবে।
৩। নির্ধারিত ফরমে প্রভাষক/সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদের প্রতিটির জন্য ৮ (আট) সেট করে দরখাস্ত প্রস্তুত করতে হবে।
৪। প্রস্তুতকৃত আবেদনপত্র আগামী ১৮/০৩/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
৫। পুনঃবিজ্ঞাপিত পদসমূহের জন্য ইতোপূর্বে আবেদনকারীগণের মধ্যে এ বিজ্ঞপ্তিতে বর্ণিত প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতধারী প্রার্থীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
ক। প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত ছবি আবেদনের মূল সেটের সাথে যুক্ত করতে হবে।
খ। মার্কশিটসহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিকত্বের সার্টিফিকেটের সত্যায়িত কপি আবেদনের প্রত্যেক সেটের (৮ সেটের প্রতিটিতে) সাথে সংযোজন করতে হবে।
গ। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি (যা ফেরতযোগ্য নয়)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন ফি প্রদান:-
অগ্রণী ব্যাংক পিএলসি অথবা জনতা ব্যাংক পিএলসি-এর যে কোনো শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদন ফি এর পরিমাণ: ৫০০/- (পাঁচশত) টাকা।
- ফি জমার মাধ্যম: ব্যাংক ড্রাফট। (তবে উক্ত দু’টি ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে ফি জমা দিলে ‘পে-অর্ডার’ করতে হবে)।
- ব্যাংক ড্রাফট/পে-অর্ডারটি ‘অগ্রণী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা’ অথবা ‘জনতা ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম’ এর উপর প্রদেয় হতে হবে।
ডিক্লারেশনঃ
এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো ধারা/উপধারা বা নিয়োগের শর্তাবলী কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
(CU Laboratory School and College Job Circular 2026) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
CU Laboratory School and College Job Circular 2026 PDF


