DMTCL Job Circular 2026-ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার ২০২৬ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (মেট্রোরেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
DMTCL Job Circular 2026-ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (মেট্রোরেল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএল বা মেট্রোরেল তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে মোট ০৮ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.dmtcl.gov.bd ও দৈনিক সংবাদপত্রে (১২ মার্চ ২০২৬ তারিখে) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা মেট্রোরেলে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।
(DMTCL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পদ অনুযায়ী নির্ধারিত। বয়সসীমা ১০ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর (পদের ধরন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণও আবেদন করতে পারবেন)। পদসমূহে মাসিক বেতন ৯৮,৯০০ থেকে ১,২৯,৯৫০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো পরিচালক, মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Dhaka Mass Transit Company Limited Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) (চুক্তিভিত্তিক) |
| প্রকাশের তারিখ: | ১২ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে |
| পদ ক্যাটাগরি: | ০৮ টি |
| পদসংখ্যা ও জনবল: | ০৮ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক/স্নাতকোত্তর পাশ (পদ অনুযায়ী)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইত্তেফাক |
| আবেদন শুরুর তারিখ: | ১২ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ২৩ এপ্রিল ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদনের ওয়েব সাইট: | http://dmtcl.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.dmtcl.gov.bd |
(DMTCL) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বা যোগ্য প্রার্থীদের জানানো হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে এবং পরবর্তীতে সফলতার ভিত্তিতে ০২ (দুই) বৎসরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। (মেট্রোরেল নিয়োগ ২০২৬)
মেট্রোরেল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য dmtcl.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (ডিএমটিসিএল নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির খবর (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
মেট্রোরেল নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বৎসর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান/ফিন্যান্স-এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান/ফিন্যান্স-এ Major সহ BBA এবং MBA ডিগ্রি অথবা Chartered Accountant (CA) অথবা Cost and Management Accountant (CMA) ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) অথবা সমমানের পদে ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব সম্পর্কিত কাজে ২০ (বিশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ৩য়।
বেতন: মূল বেতন ১,২৯,৯৫০/- টাকা।
২) পদের নাম: পরিচালক (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বৎসর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (প্ল্যানিং/ডেভেলপমেন্ট/পিওয়ে ও সিভিল) অথবা সমমানের পদে ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে প্ল্যানিং অথবা ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজে অথবা এমআরটি/রেলওয়েতে ডিজাইন, নির্মাণ কাজে সর্বমোট ২০ (বিশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ৩য়।
বেতন: মূল বেতন ১,২৯,৯৫০/- টাকা।
৩) পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: কোন সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে ১৫ (পনের) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে অথবা কোন MRT তে অপারেশন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ৪র্থ।
বেতন: মূল বেতন ১,১৫,০০০/- টাকা।
৪) পদের নাম: মহাব্যবস্থাপক (সিগন্যালিং এন্ড টেলিকম)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উপ-মহাব্যবস্থাপক (সিগন্যালিং এন্ড পিএসটি/টেলিকম এন্ড এএফসি) অথবা সমমানের পদে ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে সিগন্যালিং এন্ড টেলিকম বিষয়ে ১৫ (পনের) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ৪র্থ।
বেতন: মূল বেতন ১,১৫,০০০/- টাকা।
৫) পদের নাম: মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উপ-মহাব্যবস্থাপক (সিভিল/ইএন্ডএম/প্রজেক্ট প্ল্যানিং/সিভিল এন্ড পি-ওয়ে/ইলেকট্রিক্যাল এন্ড সিগন্যালিং/আরএস এন্ড মেকানিক্যাল) অথবা সমমানের পদে অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে এমআরটি/রেলওয়েতে ডিজাইন, নির্মাণ কাজে ৩ (তিন) বৎসর সহ সর্বমোট ১৫ (পনের) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ৪র্থ।
বেতন: মূল বেতন ১,১৫,০০০/- টাকা।
৬) পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (পি-ওয়ে এন্ড সিভিল)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: ব্যবস্থাপক (পি-ওয়ে/সিভিল) অথবা সমমানের পদে ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতাসহ MRT বা রেলওয়েতে পারম্যান্যান্ট ওয়ে কাজে ১ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ (দশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ৫ম।
বেতন: মূল বেতন ৯৮,৯০০/- টাকা।
৭) পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; (খ) শিক্ষাজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: কোন সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে ১ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ (দশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে অথবা কোন MRT তে অপারেশন এন্ড মেইনটেন্যান্স অথবা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট পদ্ধতি সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ৫ম।
বেতন: মূল বেতন ৯৮,৯০০/- টাকা।
৮) পদের নাম: উপাধ্যক্ষ
পদ সংখ্যা: ১ (এক) টি।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোন বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। (খ) শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে পারবে না।
অভিজ্ঞতা: দেশে বা বিদেশের যেকোন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে ০৩ (তিন) বৎসরের কাজের অভিজ্ঞতাসহ ১০ (দশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তবে মেট্রো/রেলওয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
গ্রেড: ৫ম।
বেতন: মূল বেতন ৯৮,৯০০/- টাকা।
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।
Job Circular ডিএমটিসিএল আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১০ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। (সুস্বাস্থ্যের অধিকারী চাহিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণও আবেদন করতে পারবেন)।
২। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।
৩। কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
৪। একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদে আবেদন করতে পারবেন।
৫। Non Resident Bangladeshi (NRB) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
আবেদনপত্রের সাথে এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।
- খ। প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বরসহ Personal Data Sheet।
- গ। জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি (সত্যায়িত)।
- ঘ। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি (সত্যায়িত)।
- ঙ। সকল প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদপত্রের ছায়ালিপি (সত্যায়িত)।
- চ। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূল কপি প্রদর্শন করতে হবে।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
DMTCL Job Circular 2026 ডাকযোগে আবেদনপত্র পূরণ ও জমাদান সংক্রান্ত নিয়মাবলী :-
ক। আগ্রহী প্রার্থীগণকে DMTCL-এর ওয়েব সাইট (www.dmtcl.gov.bd) হতে নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করতে হবে।
খ। আবেদন ফি প্রদান: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ২,০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) এর মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
গ। প্রবেশপত্র প্রেরণের খাম: প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা ৯” x ৪” আকারের খামের উপরে স্পষ্টভাবে লিখে বা টাইপ করে এতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।
ঘ। খামের উপর করণীয়: খামের উপর বাম দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮ উল্লেখ করতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না।
ঙ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: > ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো,
সোনারগাঁও জনপথ, সেক্টরঃ ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০।
চ। সময়সীমা: আবেদনপত্র আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে।
Job Circular মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পরীক্ষার প্রবেশপত্র ও সময়সূচি:-
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক অথবা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রার্থীদের জানানো হবে।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে।
(Dhaka Mass Transit Company Limited Job Circular 2026) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Dhaka Mass Transit Company Limited Govt Job Circular 2026 PDF
