Feni Zilla Parishad Job Circular 2026-জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Feni Zilla Parishad Job Circular 2026-জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

সরকারি জব সার্কুলার জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Feni Zilla Parishad Job Circular 2026-জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- জেলা পরিষদ, ফেনী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.zp.feni.gov.bd ওয়েবসাইটে ০১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে।

(Zilla Parishad Feni Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি বা এসএসসি পাশ নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, বার্তাবাহক, অফিস সহায়ক এবং নৈশ প্রহরী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

(Feni Zilla Parishad Job Circular 2026)

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Feni Zilla Parishad Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:জেলা পরিষদ, ফেনী
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি (স্থানীয় সরকার)
প্রকাশের তারিখ:০১ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে (অফলাইন)
পদ ক্যাটাগরি:০৫ টি
পদসংখ্যা ও জনবল:০৫ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম শ্রেণি / এসএসসি পাশ (পদ অনুযায়ী)
নিয়োগ প্রকাশনার উৎস:অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:০১ মার্চ ২০২৬
আবেদন শেষ:১২ এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট:জেলা পরিষদ, ফেনী

(Zilla Parishad Feni) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে। এটি সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ হলেও সন্তোষজনক শিক্ষানবিশকাল সমাপ্তির পর বিধি মোতাবেক স্থায়ী করার সুযোগ রয়েছে।

জেলা পরিষদ ফেনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ডাউনলোডের জন্য www.zp.feni.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চাকরির খবর (জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬)Govt Job Circular 2026

জেলা পরিষদ ফেনী নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস
অন্যান্য যোগ্যতা: ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

২। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেডের উপর ০৬ (ছয়) মাস মেয়াদী প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩। পদের নাম: বার্তাবাহক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা

৪। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৫। পদের নাম: নৈশ প্রহরী
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস
অন্যান্য যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।

জেলা পরিষদ ফেনী আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। বয়সসীমা: ১২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
২। নাগরিকত্ব: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩। সরকারি চাকরিজীবী: চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।
৪। কোটা: নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সময় সময় জারিকৃত কোটা সম্পর্কিত নির্দেশাবলী অনুসরণ করা হবে।

৫। বিশেষ শর্ত: একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

জেলা পরিষদ ফেনী প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি ৫x৫ সেন্টিমিটার আকারের রঙিন ছবি (সত্যায়ন কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে)।
  • খ। সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী এর অনুকূলে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (পরীক্ষার ফি বাবদ) এর মূলকপি।
  • গ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
  • ঘ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিল দ্বারা চারিত্রিক সনদপত্র।
  • ঙ। পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র।
  • চ। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ৪ ইঞ্চি x ১০ ইঞ্চি সাইজের ১০/- টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেটসহ একটি ফেরত খাম।

(মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে)

Zilla Parishad Feni Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আবেদন ফরম সংগ্রহ: নির্ধারিত আবেদন ফরমটি জেলা পরিষদ কার্যালয়, ফেনী এর অফিস হতে অথবা জেলা পরিষদ, ফেনী এর ওয়েবসাইট (www.zp.feni.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

খ। আবেদন প্রেরণের ঠিকানা: আবেদনপত্র খামের উপর পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী বরাবরে আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে।

গ। খামের উপর করণীয়: খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে), এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

ঘ। সতর্কতা: সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটি পূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে নিয়োগাদেশ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিক্লারেশনঃ নিয়োগের ব্যাপারে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Feni Zilla Parishad Job Circular 2026-জেলা পরিষদ ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 1

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *