পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.pbs.netrokona.gov.bd ও www.reb.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হচ্ছে।

(Netrokona Palli Bidyut Samiti Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি বা সমমান পাশ। বয়সসীমা পদের ধরন অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর। পদসমূহে মাসিক বেতন পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত-২০২১) অনুযায়ী ১৫,৫০০ থেকে ৪১,৯৫০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো অফিস সহায়ক এবং ড্রাইভার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম:নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি (Netrokona PBS)
চাকরির প্রকৃতি:স্থায়ী চাকরি (পবিস নিয়ম অনুযায়ী)
প্রকাশের তারিখ:০৫ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
পদ ক্যাটাগরি:০২ টি।
পদসংখ্যা ও জনবল:০২ জন (কম/বেশি হতে পারে)।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এস.এস.সি/সমমান পাশ।
আবেদন শুরুর তারিখ:২৫ মার্চ ২০২৬
আবেদন শেষ:২৫ মার্চ ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট:নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি (Netrokona PBS)

(Netrokona PBS) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন।

চাকরির খবর (নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) govt Job Circular 2026

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১ (এক) টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে। দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে।
বয়সসীমা: ২৫/০৩/২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে।
বেতন স্কেল: ১৫,৫০০/- হতে ৩৯,১৭০/- টাকা।

২) পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০১ (এক) টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা যানবাহন চালনার ও রক্ষণাবেক্ষণ কাজে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৫/০৩/২০২৬ তারিখে ১৮ হতে ৪৫ বছরের মধ্যে।
বেতন স্কেল: ১৬,৬০০/- হতে ৪১,৯৫০/- টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি আবেদন ফরম পূরণ ও নিয়োগের নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির স্থায়ী বাসিন্দা ব্যতীত ভৌগোলিক এলাকা তথা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণ ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বাসিন্দা/নাগরিকগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। অত্র পবিসের এলাকা পরিচালক/মহিলা পরিচালক ও পবিসের কর্মকর্তা/কর্মচারীদের রক্তের সম্পর্কে কেউ অথবা তাদের স্বামী/স্ত্রী-দের রক্তের সম্পর্কীয় কারো আবেদন করার প্রয়োজন নেই।
৪। কোন সরকারী/আধা-সরকারী/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/ বরখাস্তকৃত/ স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই।

৫। উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের “অন-প্রবেশনে” নিয়োগ প্রদান করা হবে।

প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত):-

  • ক। সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
  • খ। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি (মার্কশীট/প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয়)।
  • গ। জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
  • ঘ। স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।
  • ঙ। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূলকপি।
  • চ। ড্রাইভার পদের প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।
  • ছ। জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।

Netrokona PBS Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-

ক। আগ্রহী প্রার্থীগণকে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট (www.pbs.netrokona.gov.bd) অথবা বাংলাদেশ পলী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) হতে A4 সাইজের কাগজে আবেদন ফরম (ফরম নং-পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
খ। সংগৃহীত আবেদন ফরম স্বহস্তে যথাযথভাবে পূরণ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

গ। পূরণকৃত আবেদনপত্র, পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৫/০৩/2026 খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
ঘ। আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোণা।

ঙ। খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।

ডিক্লারেশনঃ অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে, আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে প্রার্থীতা বাতিল করা হবে। প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে অথবা তথ্য গোপন রাখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Palli Bidyut Job Circular 2026। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *