GSB Bd Jobs Circular 2026-বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
GSB Bd Jobs Circular-বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বিভিন্ন পদে মোট ৫১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.gsb.gov.bd ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(GSB Govt Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক/ডিপ্লোমা পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ফটোজিওলজিক টেকনিশিয়ান, সার্ভেয়ার, পরীক্ষাগার সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Geological Survey of Bangladesh Bd Jobs Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৭ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ১২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ৫১ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস |
| আবেদন শুরুর তারিখ: | ০৮ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ২৮ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | https://gsb.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | Geological Survey of Bangladesh |
(GSB Bd Jobs Circular) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সরকারি চাকরির খবর (বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) bd jobs Circular 2026
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
- বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২) পদের নাম: সার্ভেয়ার
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং জরিপ বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
- বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৩) পদের নাম: পরীক্ষাগার সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা/পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
- বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৪) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে ও মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
- বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
- বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬) পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
- বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৭) পদের নাম: যাদুঘর পরিচারক
- পদ সংখ্যা: ০২ (দুই) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৮) পদের নাম: ড্রাইভার গ্রেড-২
- পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৯) পদের নাম: ড্রিলিং এসিস্ট্যান্ট
- পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
১০) পদের নাম: পরীক্ষাগার পরিচারক
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১১) পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ১৫ (পনেরো) টি।
- শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১২) পদের নাম: নিরাপত্তা প্রহরী
- পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদনের শুরু: ০৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা।
bd job in bangladesh (বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও কোটাভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ঙ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
GSB Bd Jobs Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://gsb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
খ। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা এবং শেষ তারিখ ও সময়: ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
গ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
ঘ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঙ। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
JOb Circular 2026 (বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৮ নং পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক ০৯-১২ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
GSB Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS:
GSB <space> User IDলিখে send করতে হবে16222নম্বরে।- Example:
GSB ABCDEF& send to 16222. - Reply SMS এ আপনার PIN নম্বর জানানো হবে।
দ্বিতীয় SMS:
GSB <space> YES <space> PIN Codeলিখে send করতে হবে16222নম্বরে।- Example:
GSB YES 12345678& send to 16222. - Reply SMS Congratulations Applicant’s Name, payment completed successfully for GSB Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).
bd job in bangladesh (বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://gsb.teletalk.com.bd অথবা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.gsb.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
- User ID জানা থাকলে:
GSB Help User User ID& Send to 16222. - PIN Number জানা থাকলে:
GSB Help PIN PIN No& Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Geological Survey of Bangladesh Job Circular 2026) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Geological Survey of Bangladesh (GSB) Govt Job Circular 2026 PDF
Geological Survey of Bangladesh (GSB) কী?
এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা, যা দেশের ভূতাত্ত্বিক জরিপ, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ভূ-তাত্ত্বিক গবেষণার কাজ করে।
Geological Survey of Bangladesh (GSB) সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়?
GSB ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
Geological Survey of Bangladesh (GSB) কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
এটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
GSB-এর প্রধান কাজ কী?
ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ভূগর্ভস্থ সম্পদের তথ্য সংগ্রহ।
GSB কী ধরনের খনিজ সম্পদ নিয়ে কাজ করে?
গ্যাস, কয়লা, পাথর, খনিজ বালি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ।
GSB-এর গবেষণার গুরুত্ব কী?
দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

