যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Job Circular 2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Job Circular 2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Job Circular 2026। Jobs Circular in BD- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) তাদের বিভিন্ন বিভাগে শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.just.edu.bd ও দৈনিক সংবাদপত্রে (১১ মার্চ ২০২৬ তারিখে) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় অবদান রাখার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।

(JUST Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি পদ ক্যাটাগরি (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক) অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও যবিপ্রবি-এর নীতিমালা অনুযায়ী নির্ধারিত। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ২২,০০০ থেকে ৭১,২০০ টাকা পর্যন্ত। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Jessore University of Science and Technology Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST)
চাকরির প্রকৃতি:সরকারি/স্বায়ত্তশাসিত (বিশ্ববিদ্যালয়)
প্রকাশের তারিখ:১১ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে / সরাসরি
পদ ক্যাটাগরি:০৩ টি
পদসংখ্যা ও জনবল:১১ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি (নীতিমালা অনুযায়ী)।
নিয়োগ প্রকাশনার উৎস:দ্য ডেইলি সান
আবেদন শুরুর তারিখ:১১ মার্চ ২০২৬
আবেদন শেষ:১২ এপ্রিল ২০২৬
আবেদন করুন:ডাকযোগে
অফিসিয়াল ওয়েবসাইট:www.just.edu.bd

(JUST) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বা যোগ্য প্রার্থীদের ঠিকানায় জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (যবিপ্রবি নিয়োগ ২০২৬)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য শিক্ষকতায় প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.just.edu.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (যবিপ্রবি শিক্ষক নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

যবিপ্রবি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড)

  • বিভাগ ও পদ সংখ্যা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ০২টি (স্থায়ী পদ)। (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেওয়া হবে)
  • বেতন স্কেল: ৫০,০০০ – ৭১,২০০/- টাকা।

২) পদের নাম: সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড)

  • বিভাগ ও পদ সংখ্যা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ০১টি (স্থায়ী পদ)। (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেওয়া হবে)
  • বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০/- টাকা।

৩) পদের নাম: প্রভাষক (৯ম গ্রেড)

  • বিভাগ ও পদ সংখ্যা:
    • (ক) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ: ০২টি অস্থায়ী পদ (শিক্ষা ছুটির বিপরীতে)।
    • (খ) ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ: ০২টি অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে গণিত/ফলিত গণিত-এ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীধারীগণ আবেদন করতে পারবেন)।
    • (গ) কেমিকৌশল বিভাগ: ০১টি স্থায়ী পদ।
    • (ঘ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০৩টি অস্থায়ী পদ (Yarn/Apparel Major Subject-এর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।

যবিপ্রবি আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। শিক্ষক নিয়োগ ও পদোন্নতির সংশোধিত নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রার্থীদের যোগ্যতা মূল্যায়িত হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd থেকে আবেদন ফরম এবং যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে।

৪। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, সংশোধন ও পদসংখ্যা কমবেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

যবিপ্রবি প্রার্থীগণকে আবেদনপত্র জমাদানের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

ক। বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফরমে সঠিক তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

খ। আবেদনের সেট সংখ্যা: আবেদনকারীকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন ক্রমিক নং-০১ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নং-০২ ও ০৩ এর জন্য ০৪ সেট জমা দিতে হবে।

গ। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও প্রকাশনার কপি (যদি থাকে) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

ঘ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

ঙ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

JUST Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় : :-

ক। আগ্রহী প্রার্থীগণ www.just.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরমটি ডাউনলোড করবেন।

খ। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র (০৭ সেট অথবা ০৪ সেট পদ অনুযায়ী) সংযুক্ত করতে হবে।

গ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮

ঘ। আবেদনপত্র আগামী ১২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে।

ঙ। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনোপ্রকার ডকুমেন্টস বা আবেদনপত্র জমা নেওয়া হবে না।

(Jessore University of Science and Technology Job Circular 2026) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Job Circular 2026। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *