Marine Academy Job Circular 2026-বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার ২০২৬ বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Marine Academy Job Circular 2026-বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ মেরিন একাডেমি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি তাদের বিভিন্ন শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.macademy.gov.bd ও দৈনিক সংবাদপত্রে (১৩ মার্চ ২০২৬) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের মেরিটাইম সেক্টরে সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে।
(Marine Academy Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক/মেরিন ইঞ্জিনিয়ারিং পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (পদ অনুযায়ী)। উল্লেখযোগ্য পদসমূহ হলো ইঞ্জিনিয়ার ও নটিক্যাল ইন্সট্রাক্টর, হাউজ মিনট্রেস এবং সিপিও। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Marine Academy Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ মেরিন একাডেমি (Marine Academy) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ১৩ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে / সরাসরি (স্ব-হস্তে লিখিত) |
| পদ ক্যাটাগরি: | ০৫ টি |
| পদসংখ্যা ও জনবল: | ১১ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/মেরিন কোর্স পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | বাংলাদেশ প্রতিদিন |
| আবেদন শুরুর তারিখ: | ১৩ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ৩০ মার্চ ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদন ফরম ডাউনলোড |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ মেরিন একাডেমি |
(Marine Academy) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বা যোগ্য প্রার্থীদের জানানো হবে। চাকরিটি চট্টগ্রামে অবস্থিত মেরিন একাডেমিতে কার্যকর হবে এবং এটি একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরির সুযোগ। (মেরিন একাডেমি নিয়োগ ২০২৬)
বাংলাদেশ মেরিন একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য macademy.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (মেরিন একাডেমি নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির খবর (বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
মেরিন একাডেমি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: ইঞ্জিনিয়ার ও নটিক্যাল ইন্সট্রাক্টর।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিনিয়ারিং ও ডেক অফিসার ক্লাস-২ (আনলিমিটেড) সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে সেকেন্ড অফিসার/চীফ অফিসার হিসেবে অনূন্য ০৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা।
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২) পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ার ও নটিক্যাল ইন্সট্রাক্টর।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিনিয়ারিং ও ডেক অফিসার ক্লাস-৩ (আনলিমিটেড) সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে ফোর্থ ইঞ্জিনিয়ার/থার্ড অফিসার হিসেবে অনূন্য ০৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা।
৩) পদের নাম: হাউজ মিনট্রেস (মহিলা)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন একাডেমিতে ফিমেল ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) এবং ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি সম্পন্ন; অথবা বাংলাদেশ নৌবাহিনী/বিমান/সেনা/আনসার-ভিডিপি বাহিনীর সমপর্যায়ের কর্মকর্তা।
৪) পদের নাম: সিপিও।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নৌবাহিনী হতে অবসরপ্রাপ্ত প্যারেড ড্রিল প্রশিক্ষক (জিডিআই) এবং পিটিআই ট্রেডের পেটি অফিসার/চীফ পেটি অফিসার/মাস্টার চীফ পেটি অফিসার/তদূর্ধ্ব অফিসার।
৫) পদের নাম: পিটিআই।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নৌবাহিনী হতে অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট ট্রেডের পেটি অফিসার/চীফ পেটি অফিসার/মাস্টার চীফ পেটি অফিসার/তদূর্ধ্ব অফিসার।
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকেল ০৫:০০ টা।
বাংলাদেশ মেরিন একাডেমি আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (পদের ধরন অনুযায়ী)।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
মেরিন একাডেমি প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
- ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
Marine Academy Job Circular 2026 ডাকযোগে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী :-
ক। আগ্রহী প্রার্থীগণকে একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) তৈরি করতে হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
খ। আবেদনপত্রের সাথে সংযুক্ত করণীয়:
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর।
- শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতার সনদ ও জাতীয়তা সনদের কপি।
- জাতীয় পরিচয়পত্রের (NID) কপি।
- ০৮ (আট) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
গ। আবেদন ফি প্রদান: ট্রেজারী চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে।
- ১ নং পদের জন্য: ৩০০/- (তিনশত) টাকা।
- ২-৫ নং পদের জন্য: ২০০/- (দুইশত) টাকা।
- চালান কোড: ১-৫২৩৬- ০০০১-২৬৮১
- জমা দেওয়ার স্থান: কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের অনুকূলে সোনালী ব্যাংক লি: বাংলাদেশ ব্যাংকে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
ঘ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
কমান্ড্যান্ট,
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।
ঙ। আবেদনের সময়সীমা: আবেদনপত্রটি অবশ্যই ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকেল ০৫.০০ টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে উপরোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে।
মেরিন একাডেমি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও সময়সূচি:-
নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রার্থীদের মোবাইলে SMS করে বা ডাকযোগে চিঠির মাধ্যমে জানানো হবে।
হেল্পলাইন/যোগাযোগ:
- ফোন নম্বর: +88 02333314151-6
- অফিসিয়াল ওয়েবসাইট: www.macademy.gov.bd
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Marine Academy Job Circular 2026) মেরিন একাডেমি কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Marine Academy Govt Job Circular 2026 PDF
