MBSTU Job Circular 2026-মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

MBSTU Job Circular 2026-মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

MBSTU Job Circular 2026-মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। MBSTU Job Circular 2026– মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসী বিভাগে স্থায়ী পদে মোট ০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.mbstu.ac.bd-এ প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরমে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাওয়া প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

(MBSTU Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। পদটিতে মাসিক বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(Mawlana Bhashani Science and Technology University Job Circular 2026) আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে ছক ও বর্ণনার মাধ্যমে তুলে ধরা হলো:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নামমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)
চাকরির প্রকৃতি:বিশ্ববিদ্যালয় চাকরি
প্রকাশের তারিখ:০৩ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অফলাইন (ডাকযোগে/সরাসরি)
পদ ক্যাটাগরি:০১ টি
পদসংখ্যা ও জনবল:০১ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ
নিয়োগ প্রকাশনার উৎস:অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:০৩ মার্চ ২০২৬
আবেদন শেষ:০৮ এপ্রিল ২০২৬
আবেদনের ওয়েব সাইট:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)

(MBSTU) নিয়োগ প্রক্রিয়ায় সাক্ষাৎকারের তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রার্থীর মোবাইল নম্বরে (WhatsApp সহ) জানানো হবে। নির্বাচিত প্রার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ এবং আবেদন ফরম ডাউনলোডের জন্য www.mbstu.ac.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (মাভাবিপ্রবি নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (মাভাবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সহকারী অধ্যাপক (ফার্মেসী বিভাগ)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি (স্থায়ী)।
  • শিক্ষাগত যোগ্যতা: সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
    • অথবা, গ্রেডিং পদ্ধতিতে ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
  • বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০/- টাকা।

আবেদনের শুরু: ০৩ মার্চ ২০২৬।
আবেদনের শেষ: ০৮ এপ্রিল ২০২৬।

মাভাবিপ্রবি আবেদন ফরম পূরণ ও জমাদানের নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রীপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফলপ্রকাশ অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।
২। অনলাইন ও দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রীপ্রাপ্ত প্রার্থীদেরকে কোন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।

৩। চাকরিরত প্রার্থীকে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আবেদন অগ্রায়ণ থাকতে হবে, অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য হবে না।
৪। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত গবেষণা প্রতিষ্ঠান হতে আগত প্রার্থীদের ক্ষেত্রে সক্রিয় শিক্ষকতার চাকুরিকাল হিসাবে ঐ প্রতিষ্ঠানের চাকুরির অর্ধেক সময়কাল বিবেচনা করা যেতে পারে।

৫। বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রী এবং সিজিপিএ এর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি (UGC) কর্তৃক সমতা বিধানের (Equivalence) Certificate আবেদনের সাথে জমা দিতে হবে।
৬। আবেদনে স্থায়ী ও যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর (WhatsApp সহ) স্পষ্টভাবে লিখতে হবে।

প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • ক। আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
  • খ। প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
  • গ। সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট/ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি।
  • ঘ। গবেষণামূলক প্রকাশনার কপি (যদি থাকে)।
  • ঙ। অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।
  • চ। জাতীয় পরিচয়পত্র (NID) এবং চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রত্যেক সেটের সাথে সংযুক্ত করতে হবে।

(বিঃদ্রঃ মূল আবেদন এবং উহার সাথে সংযুক্ত কাগজপত্রসমূহ ফটোকপি করে ০৯ সেট বানিয়ে মূল আবেদনের সেটসহ মোট ১০ সেট পাঠাতে হবে।)

MBSTU Job Circular 2026 আবেদন ফরম সংগ্রহ ও ফি প্রদানের নিয়মাবলী:-

ক। আবেদন ফরম সংগ্রহ: উপরোক্ত পদের নির্ধারিত আবেদনপত্রের ফরম ব্যক্তিগতভাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অথবা ১০/- (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানাসম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে।

খ। আবেদন ফি প্রদান: “ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২” এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল এর উপর প্রদেয় দরখাস্ত ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে ৮০০/- (আটশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরত যোগ্য) করতে হবে এবং তা আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

গ। আবেদন জমাদানের ঠিকানা: আগামী ০৮/০৪/২০২৬ তারিখের মধ্যে ১০ (দশ) সেট আবেদন রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল- ১৯০২ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ডিক্লারেশনঃ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

MBSTU Job Circular 2026 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *