NESCO Job Circular 2026-নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার ২০২৬ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
NESCO Job Circular 2026-নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন (বিউবো-এর একটি প্রতিষ্ঠান) নেসকো তাদের শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে শূন্য পদে ০১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.nesco.gov.bd ওয়েবসাইটে (১১ মার্চ ২০২৬ তারিখে) প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে (SOC) ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।
(NESCO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ফিন্যান্স/অ্যাকাউন্টিং-এ এমবিএ/এমকম (MBA/MCom) পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ২২ অক্টোবর ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছর। পদটির বেসিক মাসিক বেতন ১,৪৯,০০০/- টাকা (নেসকো পে-গ্রেড ২)। উল্লেখযোগ্য পদটি হলো ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)’। এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Northern Electricity Supply PLC Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | ভোলা জেলা প্রশাসকের কার্যালয় (Bhola DC Office) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ১১ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে / সরাসরি (স্ব-হস্তে লিখিত) |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদসংখ্যা ও জনবল: | ০১ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ফিন্যান্স/অ্যাকাউন্টিং-এ স্নাতকোত্তর (MBA/MCom)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিশিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ১২ মার্চ ২০২৬ (সকাল ৯:০০ টা) |
| আবেদন শেষ: | ১৬ এপ্রিল ২০২৬ (বিকাল ৫:০০ টা) |
| আবেদন করুন: | http://dcbhola.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.nesco.gov.bd |
(NESCO) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে বা প্রার্থীর ইমেইলে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য বিপুল সুযোগ-সুবিধা পাবেন। এটি দেশের বিদ্যুৎ খাতে একটি দীর্ঘমেয়াদী ও মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ। (নেসকো নিয়োগ ২০২৬)
নেসকো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের জন্য career.nesco.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (NESCO নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির খবর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
নেসকো (NESCO) নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম এমবিএ/এমকম (MBA/MCom)। প্রফেশনাল ডিগ্রি যেমন- ACA/ACMA থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিজিপিএ ৫.০ এর স্কেলে ৩.৫ এবং ৪.০ এর স্কেলে ২.৫ থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: সর্বমোট ১৮ (আঠারো) বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (সরকারি খাতের ক্ষেত্রে গ্রেড-৪ বা তদূর্ধ্ব, রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে ডিজিএম বা তদূর্ধ্ব এবং বেসরকারি বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র পদে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- গ্রেড: নেসকো পে-গ্রেড ২ (Grade-II)।
- বেতন ও সুবিধা: বেসিক বেতন ১,৪৯,০০০/- টাকা। এছাড়া বেসিকের ৪০% বাড়ি ভাড়া, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা (বেসিকের ২০%), গ্রাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, সার্বক্ষণিক গাড়ির সুবিধা এবং চিকিৎসা ব্যয় প্রদান করা হবে।
আবেদনের শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ৯:০০ টা)।
আবেদনের শেষ: ১৬ এপ্রিল ২০২৬ (বিকাল ৫:০০ টা)।
(বি.দ্র: পূর্বে ২০/১০/২০২৫ এবং ২৬/১১/২০২৫ তারিখের সার্কুলারে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।)
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ২২ অক্টোবর ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে (SOC) চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে অনাপত্তিপত্র (NOC) সংগ্রহ করে তা অনলাইনে আপলোড করতে হবে।
৩। পদের ধরন অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে দেওয়া হবে (সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত)। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে এই চুক্তি আরও দুই মেয়াদে (৩ বছর করে) বাড়ানো হতে পারে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
NESCO প্রার্থীগণকে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। অনলাইনে আপলোডকৃত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে (অভিজ্ঞতার সনদে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বিস্তারিত দায়িত্ব বা Job Responsibilities উল্লেখ থাকতে হবে);
- খ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি এবং সদ্য তোলা রঙিন ছবি দাখিল করতে হবে;
- গ। সরকারি/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্রের (NOC) মূলকপি জমা দিতে হবে;
- ঘ। বৈধ জাতীয় পরিচয়পত্রের (NID) মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
- ঙ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য প্রযোজ্য কাগজপত্র।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ বাতিল এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
NESCO Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ নেসকোর ক্যারিয়ার পোর্টাল https://career.nesco.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬ সকাল ৯.০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০ টা।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্ক্যান করা সদ্য তোলা রঙ্গিন ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র (NID), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট এবং বিস্তারিত দায়িত্ব উল্লেখপূর্বক অভিজ্ঞতার সনদ (Experience Certificate) নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নেসকো (NESCO) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি প্রদান:-
নেসকো (NESCO) এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদে আবেদন করার জন্য প্রার্থীকে আবেদন ফি বাবদ ২,০০০/- (দুই হাজার) টাকা নেসকোর ক্যারিয়ার পোর্টালের পেমেন্ট গেটওয়ের (মোবাইল ব্যাংকিং/কার্ড/ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
NESCO নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ https://career.nesco.gov.bd অথবা নেসকোর নিজস্ব ওয়েবসাইট www.nesco.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS/ইমেইল এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Northern Electricity Supply PLC Job Circular 2026) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Northern Electricity Supply PLC Govt Job Circular 2026 PDF
