NHA Job Circular 2025। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ পদ ৮৬ টি।
সসরকারি চাকরির খবর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
NHA Job Circular 2025। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ পদ ৮৬ টি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (কর্মকর্তা/কর্মচারী) চাকুরী প্রবিধানমালা-২০০৫ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীদের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে অনলাইনে (ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো।
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরাকরি চাকরির খবর |
| প্রকাশের তারিখ: | ০৯ এপ্রিল, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
| পদসংখ্যা ও জনবল: | ১৮ টি পদে ৮৬ জন নিয়োগ |
| আবেদন শুরুর তারিখ: | ১৫ এপ্রিল, ২০২৫ |
| আবেদন শেষ: | ১৪ মে, ২০২৫ |
| অফিসিয়াল প্রোটাল: | জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ |
সরকারি চাকরির খবর (জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Govt Job Circular
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
পদের নাম: সহকারী স্থপতি
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে অন্যূন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০৫ জন।।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০৬ জন।।
শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুর-কৌশলে অন্যূন ২য় শ্রেণীর ডিপ্লোমা।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (ই/এম)
পদ সংখ্যা: ০১জন।
শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অন্যূন ২য় শ্রেণীর ডিপ্লোমা।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদের নাম: বিভাগীয় হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্যূন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন: ১২৫০০-৩০২৩০ (গ্রেড-১১) টাকা।
পদের নাম: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
পদের নাম: অডিটর
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্যূন স্নাতক ডিগ্রি।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বৎসর মেয়াদী ড্রাফটসম্যানশীপে ২য় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ১৭ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্সসহ কম্পিউটার-এ বাংলা ও ইংরেজী টাইপিং-এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্সসহ কম্পিউটার-এ বাংলা ও ইংরেজী টাইপিং-এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: ভার্টিকেল ট্রান্সপোর্ট এটেনডেন্ট (ভিটিএ)
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: জুনিয়র অডিটর
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্সসহ কম্পিউটারে বাংলা ও ইংরেজী টাইপিং-এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা।
পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা: হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: চেইনম্যান (শিকল বাহক)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
পদের নাম: এম,এল,এস,এস
পদ সংখ্যা: ১২ জন।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০ (গ্রেড-২০) টাকা।
পদের নাম: গার্ড
পদ সংখ্যা: ১৮ জন।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আবেদনপত্র পূরণের শর্তাবলি ও পরীক্ষার নিয়মাবলী:-
প্রার্থী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১. বয়সসীমা:-
- প্রার্থীর বয়স ০১.০৪.২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকার নির্দেশিত কোটা (মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) অনুসরণ করা হবে।
২. চাকরিরত প্রার্থীদের জন্য বিশেষ শর্ত:-
- সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন।
- চাকরিরত প্রার্থীদেরকে আবেদনপত্রে Departmental Candidate ঘরে টিক চিহ্ন দিতে হবে।
- লিখিত পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র মৌখিক পরীক্ষার সময় মূল কপি জমা দিতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতার শর্ত:- আবেদনপত্রে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার বাইরে পরীক্ষায় নির্বাচিত হলে অতিরিক্ত সনদপত্র বা যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
৪. অন্যান্য নিয়মাবলী:- সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট নিয়মাবলিতে পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের জন্য কোনো প্রকার টিএ/ডিএ সুবিধা প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার সময়ে মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং পূরণকৃত আবেদনপত্রের সত্যায়িত এক কপি দাখিল করতে হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আবেদনপত্রপূরণ সংক্রান্ত শর্তাবলি:-
পরীক্ষায়অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://nha.teletalk.com.bd ওয়েবসাইটেআবেদনপত্র পূরণ করবেন। আবেদনেরসময়সীমা নিম্নরূপ :
i. Online-এ আবেদনপত্র পূরণও পরীক্ষার ফি জমাদান শুরুরতারিখ ও সময় : ১৫.০৪.২০২৫ সকাল৯:০০ টা।
ii. Online-এআবেদনপত্র জমাদানের শেষ তারিখ ওসময় : ১৪.০৫.২০২৫বিকাল ৫:০০ টা।
১। উক্তসময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এরসময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফিজমা দিবেন।
২। Online আবেদনপত্রেপ্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতেহবে।
৩। Online আবেদনপত্রেপূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃতহবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করারপূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতাসম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিতহবেন।
৪। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের (Applicants Copy) একটি রঙিন প্রিন্ট কপিপরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনেসহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষারসময় এককপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফিপ্রদান:-
পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ:
১ থেকে ৬ নং পদের জন্য: ফি: ২০০/- টাকা + সার্ভিস চার্জ: ২৩/- টাকা = মোট ২২৩/- টাকা
৭ নং পদের জন্য: ফি: ১৫০/- টাকা + সার্ভিস চার্জ: ১৮/- টাকা = মোট ১৬৮/- টাকা
৮ থেকে ১৫ নং পদের জন্য: ফি: ১০০/- টাকা + সার্ভিস চার্জ: ১২/- টাকা = মোট ১১২/- টাকা
১৬ থেকে ১৮ নং পদের জন্য: ফি: ৫০/- টাকা + সার্ভিস চার্জ: ০৬/- টাকা = মোট ৫৬/- টাকা
“বিশেষ ছাড় (সকল গ্রেডের জন্য প্রযোজ্য): ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি: ৫০/- টাকা + সার্ভিস চার্জ: ০৬/- টাকা = মোট ৫৬/- টাকা” ফি অবশ্যই আবেদনপত্র সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ SMS প্রেরণের নিয়মাবলি:-
প্রথম SMS: NHAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NHA ABCDEF
Reply: Applicant’s Name, Tk-(application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NHA Yes < Space > PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NHA Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NHA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for NHA Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password ( xxXXXXXX).
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ এর প্রবেশপ প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্রপ্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে ( শুধুমাত্রযোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্তযাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়াএবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
সরকারি চাকরির খবর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-






