SSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বেসরকারি চাকরির খবর হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
SSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SSS NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.sss-bangladesh.org এবং বিডিজবস ডটকম ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির আওতায় ১৫টি পদ ক্যাটাগরিতে মোট ১৩১৩ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। যারা এনজিও সেক্টরে স্থায়ী ও সম্মানজনক চাকরির মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য এসএসএস এনজিওতে যোগদানের এটি একটি বড় সুযোগ।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের পরিচিতি | সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস এনজিও) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
| প্রকাশের দিন: | ২৬ ডিসেম্বর ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ১৫ টি। |
| পদের সংখ্যা: | ১৩১৩ জন। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৫০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
| আবেদনের শুরু: | ২৬ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ০৬ জানুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল পোর্টাল: | সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস এনজিও) |
বেসরকারি চাকররি খবর (সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) NGO Job Circular 2026
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
১) পদের নাম: সহকারী পরিচালক, অর্থ ও হিসাব (ভ্যাট ও ট্যাক্স, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:-
- ফাইন্যান্স/এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাশ ও প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ (কোর্স কমপ্লিট/পার্টলি)/কস্ট ম্যানেজমেন্ট (ন্যূনতম নলেজ ও বিজনেস লেভেল)।
- অভিজ্ঞতা অর্থ ও হিসাব বিভাগে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা এবং উচ্চ ব্যবস্থাপকীয় পদে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- ট্যাক্স ও ভ্যাট এর উৎস কর, প্রাতিষ্ঠানিক রিটার্ন প্রদান, ট্যাক্স ও ভ্যাট উপযোগী আর্থিক প্রতিবেদন ও ডকুমেন্ট তৈরী, ট্যাক্স শিল্ড ক্যালকুলেশন সুবিধা ও বাস্তবায়ন, আন্তর্জাতিক হিসাবমান অনুসারে আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক আইন-কানুন, বিধি-বিধান বাস্তবায়ন ও পরিপালন, প্রযুক্তি ব্যবহার ও মনোন্নয়নের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সুদৃঢ় দক্ষতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে ।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৮,৫৬০/- টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ১,৩৫,৭০০/- টাকা।
২) পদের নাম: প্রশাসক (হাসপাতাল)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:- এমবিবিএস, সাথে এমপিএইচ/পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সরকারি বা বেসরকারি (ন্যূনতম ২০ শয্যা বিশিষ্ঠ) হাসপাতাল ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন: আলোচনাসাপেক্ষে।
৩) পদের নাম: হেড অফ কোর (সফটওয়্যার অপারেশন)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: আইটি ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর এবং নেতৃত্বমূলক কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আর্থিক/মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। MFI এর কোর সফটওয়্যার দেশব্যাপী বাস্তবায়ন পরিকল্পনা ও জাতীয় পর্যায়ে Support Operation পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বেতন : আলোচনাসাপেক্ষে।
৪) পদের নাম: হেড অফ আইটি ইনোভেশন এন্ড টেকনোলজি
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সমমান সম্পন্ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা: আইটি ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর এবং নেতৃত্বমূলক কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আর্থিক/মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে নতুন উদ্ভাবনী প্রযুক্তি সংযোজন ও ভবিষ্যতের রোডম্যাপ তৈরী করার দক্ষতা থাকতে হবে। ডিজিটাল আর্থিক সেবা/ Fintech / MFI Automation- এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: Cloud Platforms, APIs, Cybersecurity, DevOps, Database Management সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বেতন : আলোচনাসাপেক্ষে।
৫) পদের নাম: ডাটা এ্যানালিস্ট (এমএফআই এ্যানালিটিক্স)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অর্থনীতি/গণিত/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ডাটা সায়েন্স /সমমান সম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। SQL, Power BI / Tableau & Advanced Excel বিষয়ে দক্ষতা। Banking & MFI Business Process, MIS প্রতিবেদন ও আর্থিক KPIs সম্পর্কে বিস্তর দক্ষতা থাকতে হবে।
বেতন: আলোচনাসাপেক্ষে।
৬) পদের নাম: স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি-প্রকল্প)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, সাথে এমপিএইচ/পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী/প্রধান হিসেবে ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনাসাপেক্ষে।
৭) পদের নাম: নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক/স্নাতকোত্তর পাশ। পাবলিক বিশ্ববিদ্যালয় এর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্মাণ, কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ পরিচালনা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনাসাপেক্ষে।
৮) পদের নাম: জোনাল ম্যানেজার
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২৫ টি শাখা ও ১০০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণে ১০ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৭৫,০০০/-টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৭৯,০০০/- টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
৯) পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা : ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫টি শাখা ও ৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণে ১০ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক।
বেতন: শিক্ষানবিসকালে ৫২,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৫৮,৭৬০/- টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
১০) পদের নাম: অডিট কর্মকর্তা
পদ সংখ্যা : ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/এ্যাকাউন্টিং/ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ (কোর্স কমপ্লিট/পার্টলি)। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
বেতন: শিক্ষানবিসকালে ৪৩,০০৮/- টাকা এবং নিয়মিতকরণের পর ৫৩,৭৬০/- টাকা।
১১) পদের নাম: জোনাল হিসাব কর্মকর্তা
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/এ্যাকাউন্টিং/ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ (কোর্স কমপ্লিট/পার্টলি)। পাবলিক বিশ্ববিদ্যালয় ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ও বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
বেতন: শিক্ষানবিসকালে ৪৪,৬০৮/- টাকা এবং নিয়মিতকরণের পর ৫৫,৭৬০/- টাকা।
১২) পদের নাম: সিনিয়র অফিসার (ক্রেডিট)/শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা : ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। স্বনামধন্য কোন | প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণে ৮ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক।
বেতন: শিক্ষানবিসকালে ৪৫,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৪৯,৩০০/- টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
১৩) পদের নাম: অটোমোবাইল প্রকৌশলী
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ। অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
বেতন: আলোচনাসাপেক্ষে।
১৪) পদের নাম: অফিসার (ক্রেডিট)/সহকারী/পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা : ২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। এই পদে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স/লার্নার লাইসেন্স থাকতে হবে। বিঃদ্রঃ এসএসএস-এ কর্মরত কর্মীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিবেচিত হবে।
বেতন: প্রশিক্ষণকালে (৪ মাস) বেতন ১৬,০০০/- টাকা, শিক্ষানবিসকালে ৩৩,৫৬৮/-টাকা এবং নিয়মিতকরণের পর ৪১,৯৬০/- | টাকা।
১৫) পদের নাম: এ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/সিনিয়র মাঠ সংগঠক
পদ সংখ্যা : ১০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর পাশ। প্রার্থীদের বাইসাইকেল চালনায়, শর্তসাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে ১৫,০০০/- টাকা জমা রাখতে হবে যা সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য। আবেদনপত্রে ও খামে পরীক্ষা কেন্দ্ৰ (ঢাকা/টাঙ্গাইল/চট্টগ্রাম/কুমিল্লা/নোয়াখালী/ফরিদপুর/যশোর/ব্রাহ্মণবাড়ীয়া/সিলেট) উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) বেতন ১২,০০০/- টাকা, শিক্ষানবিসকালে ২৯,২৪৮/-টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,৫৬০/- টাকা।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর অন্যান্য সুযোগ-সুবিধা:-
সকল পদে শিক্ষানবিসকাল ৬ (ছয়) মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সংস্থার চাকুরিবিধি অনুযায়ী নিম্নোক্ত সুযোগ-সুবিধা পাবেন—
১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের জন্য পেনশন সুবিধা, প্রতি ৫ বছর পর ১টি করে সর্বোচ্চ ৫টি গ্র্যাচুইটি, প্রতিবছর ৩০ দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসাহ বোনাস (মাইক্রোফাইন্যান্স কর্মীদের জন্য), বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টিএ/ডিএ, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ও ট্যাব ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল সুবিধা, প্রদেয় বেতন-ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক আয়কর প্রদান, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, সোনালী করমর্দন সুবিধা, ১৭ ধরনের ছুটি এবং ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশগমন সুবিধাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর যানবাহন ও আবাসন সুবিধা:-
- ৮নং পদে নির্বাচিত প্রার্থীদের জন্য সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে।
- ৮নং, ৯নং, ১১নং, ১২নং, ১৪নং ও ১৫নং পদের পুরুষ প্রার্থীদের সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা দেওয়া হবে।
- ১২নং, ১৪নং ও ১৫নং পদের মহিলা প্রার্থীরা বাহিরে অবস্থানের জন্য অতিরিক্ত বাড়িভাড়া ভাতা পাবেন।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর কর্মস্থল নির্ধারণ:-
১নং, ৬নং, ৭নং ও ১৩নং পদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল।
৩নং, ৪নং ও ৫নং পদের কর্মস্থল হবে প্রধান/ফাউন্ডেশন কার্যালয়।
২নং পদের কর্মস্থল হবে এসএসএস হাসপাতাল, টাঙ্গাইল।
১০নং পদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়/বিভাগীয় কার্যালয়।
১১নং পদের কর্মস্থল হবে বিভাগীয় কার্যালয়/জোন কার্যালয়।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:-
উপ নির্বাহী পরিচালক, এসএসএস বরাবর আবেদনপত্র (স্বাক্ষরসহ) জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে—
প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্বাক্ষরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট)।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর আবেদন ফি জমাদানের নিয়ম:-
২০০ টাকা (অফেরতযোগ্য) “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)”–এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল-এর সঞ্চয়ী হিসাব নম্বর 6015234002045-এ অনলাইন জমা/আরটিজিএস/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর আবেদনকারীর যোগ্যতা ও জেলা:-
সকল পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তবে ১৫নং পদের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর পরীক্ষা কেন্দ্র:-
১নং থেকে ১৪নং পদের পরীক্ষার কেন্দ্র: টাঙ্গাইল।
১৫নং পদের পরীক্ষার কেন্দ্র: ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট।
আবেদনপত্র ও খামের উপর অবশ্যই পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।
বয়স :- প্রার্থীদের বয়স গণনা করা হবে আগামী ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর আবেদন জমাদানের সময় ও ঠিকানা:-
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা:-
উপ নির্বাহী পরিচালক
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস
ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদনপত্র গ্রহণের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৬।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর নির্বাচন পদ্ধতি ও যোগাযোগ:-
লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার জন্য প্রার্থীদের এসএমএস/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। তাই আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
NGO Job Circular 2026 এসএসএস এনজিও নিয়োগ এর সাধারণ শর্তাবলী:-
- প্রার্থীদের সুঠাম দেহী, চরিত্রবান, পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং জেলা শহর, উপশহর ও প্রত্যন্ত এলাকাসহ এসএসএস-এর যেকোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
- অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অভিজ্ঞতার সনদ আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- নিয়োগের সময় মূল সনদপত্র জমা রাখতে হবে, যার বিপরীতে প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হবে (সাময়িকভাবে সনদ উত্তোলনের সুযোগ থাকবে)।
- পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লাঞ্চ প্রদান করা হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র, নকল সনদ, কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
উপ নির্বাহী পরিচালক
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
(NGO Job Circular 2026) এসএসএস এনজিও নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-





