Shakti Foundation Job Circular 2026-শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Shakti Foundation Job Circular 2026 শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 1

চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Shakti Foundation Job Circular 2026-শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পদে মোট ১,২৩০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.shakti.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।

(Shakti Foundation Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ডিপ্লোমা থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। পদসমূহে মাসিক বেতন ২০,০০০ থেকে ২৭,২০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো মাইক্রোফাইন্যান্স অফিসার, জুনিয়র একাউন্টেন্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, সুযোগ-সুবিধা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

প্রতিষ্ঠানের নাম:শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন
চাকরির প্রকৃতি:বেসরকারী চাকরি (এনজিও)
প্রকাশের তারিখ:মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৩ টি।
পদসংখ্যা ও জনবল:১,২৩০ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:ডিপ্লোমা / স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:ইতোমধ্যে শুরু হয়েছে
আবেদন শেষ:০৭ জুন ২০২৬
আবেদনের ওয়েব সাইট:www.shakti.org.bd/career
অফিসিয়াল প্রোটাল:শক্তি ফাউন্ডেশন (Shakti Foundation)

শক্তি ফাউন্ডেশন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। (শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২৬)

এনজিও চাকরির সার্কুলার ২০২৬ (শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১. মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (MFP)
পদ ১: মাইক্রোফাইন্যান্স অফিসার:-

  • পদ সংখ্যা: ১,০০০ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
  • বয়স: সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত।
  • অভিজ্ঞতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • প্রশিক্ষণকালীন ভাতা: ৭,০০০ টাকা (১ সপ্তাহ, থাকা ও খাওয়ার খরচ সংস্থা বহন করবে)।
  • মাসিক বেতন (শিক্ষানবিশকালে): ২২,৫০০ টাকা।
  • মাসিক বেতন (স্থায়ীকরণের পরে): ২৭,২০০ টাকা।
  • অতিরিক্ত সুবিধা: মোটরসাইকেল ব্যবহার করে দায়িত্ব পালন করলে প্রতি মাসে বেতনের অতিরিক্ত ২,৫০০ টাকা। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ (৩,০০০ টাকা পর্যন্ত) এবং ফুয়েল বিল প্রাপ্য হবেন।

পদ ২: জুনিয়র একাউন্টেন্ট:-

  • পদ সংখ্যা: ২০০ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি-তে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে)।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ERP/অফিস অ্যাপ্লিকেশন সমূহে দক্ষতা থাকতে হবে।
  • প্রশিক্ষণকালীন ভাতা: ৭,০০০ টাকা (১ সপ্তাহ, থাকা ও খাওয়ার খরচ সংস্থা বহন করবে)।
  • মাসিক বেতন (শিক্ষানবিশকালে): ২১,০০০ টাকা।
  • মাসিক বেতন (স্থায়ীকরণের পরে): ২৬,০০০ টাকা।
  • অতিরিক্ত সুবিধা: সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড-এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ ৩,০০০ টাকা প্রাপ্ত হতে পারেন।

প্রশিক্ষণকাল (পদ ১ ও ২ এর জন্য): নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১ সপ্তাহ ট্রেইনি অফিসার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সন্তোষজনক হলে ৬ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে।

২. হেলথ প্রোগ্রাম (Health Program):-
পদ ৩: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে):

  • পদ সংখ্যা: ৩০ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল ইন্সটিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: MATS-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাসিক বেতন: ২০,০০০ টাকা (সর্বসাকুল্যে)।
  • অতিরিক্ত সুবিধা: সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরম্যান্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ। কর্মদক্ষতা মূল্যায়নের সাপেক্ষে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে।

কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:-

১) ১ ও ২ নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে “স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স”। ২) সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা (৭৫০ – ২,৫০০ টাকা)। ৩) নারী কর্মীদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা। ৪) বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব বোনাস। ৫) স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা। ৬) কর্মকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% সংস্থা প্রদান করবে। ৭) দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে বা মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা। ৮) নারী কর্মীদের জন্য ৬ মাস স-বেতনে মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষ কর্মীদের জন্য ৭ দিন পিতৃত্বকালীন ছুটি। ৯) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। ১০) দেশের স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসায় ছাড়ের সুবিধা।

জামানত

১, ২ ও ৩ নং পদের জন্য জামানত বাবদ ১৫,০০০/- টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।

আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী:-

  • আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬
  • আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠা www.shakti.org.bd/career এর মাধ্যমে আবেদন করতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।
  • ১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল/স্কুটি চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।

সতর্কতা: শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে তা দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো।

নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

যোগাযোগের ঠিকানা: শক্তি ভবন, বাড়ি নং- ০৪, রোড নং- ০১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬।

Shakti Foundation Job Circular 2026 শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১ scaled

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *