BUTEX Job Circular 2026-বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BUTEX Job Circular 2026 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চাকরির খবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BUTEX Job Circular 2026-বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ০৬টি ক্যাটাগরির পদে মোট ০৭ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.butex.edu.bd ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(BUTEX Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। পদসমূহে মাসিক বেতন ও গ্রেড বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Textile University Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX)
চাকরির প্রকৃতি:বিশ্ববিদ্যালয় চাকরি / সরকারি
প্রকাশের তারিখ:২৩ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে / সরাসরি
শাখা/পদ ক্যাটাগরি:০৬ টি।
পদসংখ্যা ও জনবল:০৭ জন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক আমার দেশ
আবেদন শুরুর তারিখ:আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
আবেদন শেষ:১৮ জুন ২০২৬
আবেদন করুন:www.butex.edu.bd/career
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

(Bangladesh Textile University) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি ঢাকায় (তেজগাঁও শিল্প এলাকা) কার্যকর হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের সুযোগ। (বুটেক্স নিয়োগ ২০২৬)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যাBUTEX Job Circular 2026লয় (বুটেক্স) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.butex.edu.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বুটেক্স নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির সার্কুলার ২০২৬ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (অ্যাপারেল)

  • বিভাগ: অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
  • বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/- (বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
  • পদের সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ১. প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথমশ্রেণী/ সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে। ২. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। ৩. এমফিল/সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৬ (ছয়) বৎসরসহ মোট ন্যূনতম ০৯ (নয়)বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ৪. পিএইচ.ডি. ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৪ (চার) বৎসরসহ মোট ন্যূনতম ০৭ (সাত) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ৫. প্রার্থীদের স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ০৬ (ছয়) টি প্রকাশনা থাকতে হবে। তন্মধ্যে, সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৩ (তিন) টি প্রকাশনা থাকতে হবে, যেগুলির মধ্যে First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ০২ (দুই) টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখ্য যে, মোট প্রকাশনার ন্যূনতম ০১ (এক) টি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর/ Index জার্নালে প্রকাশিত হতে হবে।

২. পদের নাম: সহকারী অধ্যাপক (কম্পিউটার)

  • বিভাগ: টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স বিভাগ।
  • বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)
  • পদের সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ১. প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী/ সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে। ২. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। ৩. স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ৪. এমফিল/সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০২ (দুই) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ৫. পিএইচ.ডি. ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০১ (এক) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ৬. প্রার্থীদের স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ০৩ (তিন) টি প্রকাশনা থাকিতে হইবে। যার মধ্যে First Author হিসেবে ন্যূনতম ০১ (এক) টি প্রকাশনা থাকতে হবে।

৩. পদের নাম: প্রভাষক (ফেব্রিক)

  • বিভাগ: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
  • পদের সংখ্যা: ০২ টি

৪. পদের নাম: প্রভাষক (ওয়েট প্রসেস)

  • বিভাগ: ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ।
  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
  • পদের সংখ্যা: ০১ টি

প্রভাষক (ফেব্রিক ও ওয়েট প্রসেস) পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ১. প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে ০৪ (চার)বৎসর মেয়াদী স্নাতক ডিগ্রী থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী/সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে। ২. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। ৩. পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

৫. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)

  • দপ্তর: একাডেমিক শাখা, রেজিস্ট্রার দপ্তর।
  • বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/- (গ্রেড-৫)
  • পদের সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণী/ বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ/সিজিপিএসসহ কমপক্ষে মাস্টার্স/বি. এসসি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী এবং ১ম শ্রেণীর পদে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসাবে কমপক্ষে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তন্মধ্যে সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার (এম এস ওয়ার্ড/এক্সেল/পাওয়ার পয়েন্ট/একসেস) পরিচালনায় অভিজ্ঞ ও সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

৬. পদের নাম: সিকিউরিটি ইন্সপেক্টর

  • দপ্তর: সাধারণ প্রশাসন শাখা, রেজিস্ট্রার দপ্তর।
  • বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)
  • পদের সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণী/ বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ/সিজিপিএসসহ কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী এবং নিরাপত্তার কাজ পরিচালনায় সরকারি/আধা- সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভাল স্বাস্থ্য ও কঠিন কাজ করার সামর্থ্য সম্পন্ন হতে হবে। সৎ, নিষ্ঠাবান ও স্পোর্টসম্যান স্পিরিট সম্পন্ন হতে হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী/পুলিশ/আনসার বাহিনীর কর্মকর্তা পদধারী উপযুক্ত ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

BD Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা Website: www.butex.edu.bd হতে জীবন বৃত্তান্তের একটি ফরমেট সংগ্রহপূর্বক আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—

  • পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি
  • শিক্ষক পদের ক্ষেত্রে সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি
  • অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

২. আবেদনপত্রের সেট সংখ্যা

ক্রমিক নং-০১ এ বর্ণিত পদের জন্য ০৭ (সাত) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে।
ক্রমিক নং-০২ থেকে ০৬ এ বর্ণিত পদসমূহের জন্য ০৫ (পাঁচ) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে।

৩. প্রশংসাপত্র ও অভিজ্ঞতার সনদ

আবেদনপত্রের সাথে প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র (Testimonial) দাখিল করতে হবে। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে বেতন স্কেল উল্লেখপূর্বক অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৪. আবেদনপত্র ও খামের তথ্য
আবেদনপত্রে এবং খামের উপর সুস্পষ্টভাবে নিম্নোক্ত তথ্য উল্লেখ করতে হবে—

  • পদের নাম
  • বিভাগ/দপ্তর
  • প্রযোজ্য ক্ষেত্রে বিষয়

৫. আবেদনপত্র প্রেরণের ঠিকানা
সকল আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে—

  • রেজিস্ট্রার
  • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
  • তেজগাঁও, ঢাকা-১২০৮

৬. আবেদন ফি পরিশোধের নিয়ম
আবেদন ফি পরিশোধের জন্য BUTEX-এর ওয়েবসাইট http://www.butex.edu.bd ওপেন করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করতে হবে—Fees payment → Application fee → Job → Position Applied for → Applicant’s Name → Father’s Name → Mobile No → Amount → Payment option
প্রয়োজনীয় তথ্য প্রদান করে Sonali Payment Gateway এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের মাধ্যমসমূহ—

  • সোনালী ব্যাংক একাউন্ট টু একাউন্ট
  • সোনালী ই-ওয়ালেট
  • ভিসা কার্ড
  • মাস্টার কার্ড
  • এমেক্স কার্ড
  • নেক্সাস কার্ড (ডিবিবিএল)
  • বিকাশ
  • নগদ
  • রকেট
  • উপায়
  • ট্যাপ
  • বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি ২০০/- (দুইশত) টাকা পরিশোধ করতে হবে। চার্জ প্রযোজ্য হবে। জমা রশিদের BUTEX কপি মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
  • চাকুরীরত প্রার্থীদের আবেদন
  • চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
  • আবেদনপত্র পাঠানোর সময়সীমা
  • আবেদনপত্র পাঠানোর তারিখ—
  • ০৭/০৬/২০২৬ থেকে ১৮/০৬/২০২৬ তারিখ পর্যন্ত
  • অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

৯. লিখিত পরীক্ষা: কোন পদের প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজনবোধে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে।

১০. অসম্পূর্ণ আবেদনপত্র

  • অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার সংক্রান্ত নির্দেশনা
  • যোগ্য/প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান পত্র/এসএমএস এর মাধ্যমে আবেদনপত্রে উল্লেখিত নম্বরে জানানো হবে।
  • লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় সকল প্রকার সনদ এবং ট্রান্সক্রিপ্টের মূল কপি দেখাতে হবে।
  • কর্তৃপক্ষের ক্ষমতা সংরক্ষণ:-
  • কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না।
  • আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন প্রকার কাগজপত্র ফেরত প্রদান করা হবে না।
  • ডিগ্রীপ্রাপ্তির শর্ত:-
  • আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • অর্থাৎ পরীক্ষায় ফলপ্রকাশ অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • প্রাইভেট ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী:-
  • দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রী এবং বিদেশে অর্জিত ডিগ্রী এই বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিগ্রীর সাথে অনুরূপ ডিগ্রী হিসাবে ইক্যুইভেলেন্স করতে হবে।
  • অনলাইন বা দূরশিক্ষণের ডিগ্রী
  • অনলাইন বা দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রীপ্রাপ্ত প্রার্থীদেরকে কোন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না।

শিক্ষক পদের অভিজ্ঞতার সংজ্ঞা

শিক্ষক পদে অভিজ্ঞতা বলতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সক্রিয় শিক্ষকতা অথবা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার কাজের অভিজ্ঞতাকে বুঝাবে।

গবেষণা প্রতিষ্ঠানের চাকুরীকাল গণনা

সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হতে আগত প্রার্থীদের ক্ষেত্রে সক্রিয় শিক্ষকতার চাকুরীকাল হিসেবে ঐ প্রতিষ্ঠানের চাকুরীর অর্ধেক সময়কাল বিবেচনা করা যেতে পারে।

Postdoctoral Fellowship Program সংক্রান্ত নিয়ম

কোন শিক্ষক Postdoctoral Fellowship Program-এ শিক্ষা ছুটি নিয়ে অংশগ্রহণ করলে সর্বোচ্চ ০২ (দুই) বৎসর সক্রিয় শিক্ষকতাকাল হিসেবে গণ্য করা হবে।

এই বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে যোগদানের পূর্বে Postdoctoral Fellowship Program-এর সর্বোচ্চ ০১ (এক) বৎসর গবেষণার সময়কালকে সক্রিয় শিক্ষকতাকাল হিসেবে গণ্য করা যেতে পারে।

ছুটি সংক্রান্ত নিয়ম

বিনা বেতনে, লিয়েনে বা Extraordinary ছুটি সক্রিয় শিক্ষকতাকাল বলে বিবেচিত হবে না।

তবে প্রেষনের (Deputation) ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতা শিথিলের বিধান

বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের অর্জনযোগ্য (Unattainable) শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা যাবে।

এটি এসএসসি হতে স্নাতকোত্তর ডিগ্রী পর্যন্ত প্রযোজ্য হবে।

পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে নিয়ম

গত ২২/০১/২০২৩ তারিখের বুটেক্স/প্রশাঃ/১২৪/পার্ট-১/২০২০/৮৪ সংখ্যক স্মারক মোতাবেক ০৫/০৬/২০২৩ তারিখের পূর্বে যে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সে সকল শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা যাবে।

কোটা সংক্রান্ত নির্দেশনা:-

নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধি মোতাবেক কোটা অনুসরণ করা হবে।
প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় সনদ সংযুক্ত করতে হবে।

যৌতুকবিরোধী অঙ্গীকারনামা:-

সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের

BUTEX Job Circular 2026 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 1 scaled

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *