২৪২ পদে যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Department of Youth Development Job Circular 2026।
চাকরির খবর যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
২৪২ পদে যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Department of Youth Development Job Circular 2026। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে মোট ২৪২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.dyd.gov.bd ও দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(DYD Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদটিতে মাসিক বেতন ১১তম গ্রেড অনুযায়ী ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। পদটি হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার)। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ২৪ মে ২০২৬ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Department of Youth Development Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development – DYD) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২১ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা সরাসরি |
| শাখা/পদ ক্যাটাগরি: | ০১ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ২৪২ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ২৪ মে ২০২৬ (সকাল ০৯:০০ টা) |
| আবেদন শেষ: | ২৩ জুন ২০২৬ (বিকাল ০৪:০০ টা) |
| আবেদন করুন: | dyd.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.dyd.gov.bd |
(DYD) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২৬)
যুব উন্নয়ন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য dyd.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (যুব উন্নয়ন নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার)
পদ সংখ্যা: ২৪২ (দুইশত বিয়াল্লিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ১১।
বেতন: ১২,৫০০-৩০,২৩০/- টাকা।
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, যারা গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখের আগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছিলেন, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শুরু: ২৪ মে ২০২৬ সকাল ০৯:০০ টা।
আবেদনের শেষ: ২৩ জুন ২০২৬ বিকাল ০৪:০০ টা।
জব সার্কুলার যুব উন্নয়ন অধিদপ্তর আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ২৩ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক (আবেদনের সময় নিজের এবং পিতা-মাতার নাম হুবহু সার্টিফিকেট বা এনআইডি কার্ডের মতো লিখতে হবে)।
যুব উন্নয়ন অধিদপ্তর প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy-এর ১(এক) কপি দাখিল করতে হবে;
- গ। পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- ঘ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র;
- ঙ। সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;
- চ। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি প্রদর্শন ও জমা দিতে হবে।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ মে ২০২৬ সকাল ০৯.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬ বিকাল ০৪.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট (Applicant’s Copy) কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) এবং অনগ্রসর নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
DYD Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
- প্রথম SMS: DYDUser ID লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: DYD ABCDEF & send to 16222.
- Reply SMS: Applicants Name Tk [168 or 56] will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type DYD YES PIN and send to 16222.
- দ্বিতীয় SMS: DYDYESPIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: DYD YES 12345678 & send to 16222.
- Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for DYD Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dyd.teletalk.com.bd অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dyd.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: DYD Help User User ID & Send to 16222.
Example: DYD help user ABCDEF.
(ii) PIN Number জানা থাকলে: DYD Help PIN PIN No & Send to 16222.
Example: DYD help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(DYD Job Circular 2026) যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

