গাজীপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Zila Parishad Job Circular 2026 ।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা জেলা পরিষদ গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
গাজীপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Zila Parishad Job Circular 2026 । জেলা পরিষদ গাজীপুর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। জেলা পরিষদ গাজীপুর সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন পদে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি www.zpgazipur.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য স্থানীয় সরকার বিভাগে সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Zila Parishad Gazipur Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো হিসাবরক্ষক, বার্তাবাহক এবং অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Gazipur Zila Parishad Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | জেলা পরিষদ গাজীপুর (Zila Parishad Gazipur) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২০ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা সরাসরি |
| শাখা/পদ ক্যাটাগরি: | ০৩ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০৫ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি / স্নাতক বা সমমান পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ২০ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ১৫ জুন ২০২৬ |
| আবেদন করুন: | www.zpgazipur.gov.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | জেলা পরিষদ গাজীপুর (Zila Parishad Gazipur) |
(Zila Parishad Gazipur) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও জেলা পরিষদ আইন-২০০০ এবং স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯০ অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি গাজীপুর জেলায় কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (জেলা পরিষদ গাজীপুর নিয়োগ ২০২৬)
জেলা পরিষদ গাজীপুর পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের জন্য www.zpgazipur.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (জেলা পরিষদ গাজীপুর নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (জেলা পরিষদ গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
জেলা পরিষদ গাজীপুর নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
২) পদের নাম: বার্তাবাহক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১৯।
বেতন: ৮,৫০০-২০,৫৭০/- টাকা।
৩) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ জুন ২০২৬ বিকেল ৪.০০ ঘটিকা।
(বি.দ্র: ইতোমধ্যে উল্লিখিত পদসমূহে নিয়োগের জন্য দাখিলকৃত আবেদনপত্রসমূহ বিবেচনা করা হবে বিধায় তাদের পুনঃ আবেদন করার প্রয়োজন নেই।)
জব সার্কুলার জেলা পরিষদ গাজীপুর আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। আবেদনকারীর বয়স ১৬/০৬/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। সরকারী নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হবে।
৪। আবেদন ফরম গাজীপুর জেলা পরিষদের ওয়েবসাইট (www.zpgazipur.gov.bd) এ পাওয়া যাবে। এছাড়া জেলা পরিষদ, গাজীপুর হতে নির্ধারিত তারিখের মধ্যে অফিস সময়ে সংগ্রহ করা যাবে।
জেলা পরিষদ গাজীপুর প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
- খ। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙ্গিন ছবি।
- গ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্রের মূল কপি।
- ঘ। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- ঙ। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি।
- চ। কোটার প্রমানক হিসেবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ছ। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)।
- জ। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী (নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা) কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে।
BD Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরমে বর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক “প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর” বরাবরে আগামী ১৫/০৬/২০২৬ খ্রি. তারিখ বিকেল ৪.০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।
খ। বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং স্বাক্ষরবিহীন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
গ। প্রার্থীকে খামের উপর মোটা অক্ষরে পদের নাম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
জেলা পরিষদ গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি প্রদান ও প্রবেশপত্র প্রাপ্তি:-
পরীক্ষার ফি প্রদান:
আবেদনের সাথে যে কোন তফসিলভূক্ত ব্যাংক হতে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর’ এর অনুকূলে ক্রমিক নং ১ এর বিপরীতে বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং ২ ও ৩ এর বিপরীতে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) পরীক্ষার ফি বাবদ দাখিল করতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তি:
প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ করে ১০ x ৪ সাইজের ১০/- (দশ) টাকা মূল্যের ডাকটিকেট লাগানো একটি আলাদা ফেরত খাম সংযুক্ত করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
ডিক্লারেশনঃ কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/নাগরিকত্বের সনদ/ কোন ধরনের সনদপত্র বা তথ্যাদি ভূয়া প্রমাণিত হলে অথবা চাকুরীতে নিয়োগের পরও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে যে কোন সময় আবেদনকারীর আবেদনপত্র / নিয়োগ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ/মাদকাসক্ত প্রমাণিত হলেও নিয়োগের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
(Zila Parishad Gazipur Job Circular 2026) জেলা পরিষদ গাজীপুর কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদনের পদ্ধতিঃ ডাকযোগে / সরাসরি।

