Karmasangsthan Bank Job Circular 2026-২৮৭ পদে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি চাকরির খবর কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Karmasangsthan Bank Job Circular 2026-কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।। কর্মসংস্থান ব্যাংক (KB) বিভিন্ন পদে মোট ২৮৭ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.kb.gov.bd ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(KB Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক বা সমমানের ডিগ্রি পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১ মে ২০২৬ তারিখে)। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী সদস্য (সাধারণ), সহকারী সদস্য (ক্যাশ) এবং ডাটা এন্ট্রি অপারেটর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ২৪ মে ২০২৬ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Karmasangsthan Bank Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | কর্মসংস্থান ব্যাংক (Karmasangsthan Bank – KB) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৭ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| শাখা/পদ ক্যাটাগরি: | ০৩ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ২৮৭ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | বি.এড (অনার্স)/স্নাতক (সম্মান)/মাস্টার্স/বিএসসি ইঞ্জিনিয়ারিং। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইত্তেফাক |
| আবেদন শুরুর তারিখ: | ২৩ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ২৩ জুন ২০২৬ |
| আবেদন করুন: | kb.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | কর্মসংস্থান ব্যাংক (Karmasangsthan Bank – KB) |
(Karmasangsthan Bank) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি চমৎকার সুযোগ। (কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬)
কর্মসংস্থান ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য kb.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সহকারী সদস্য (সাধারণ)
পদ সংখ্যা: ১২৫ (একশত পঁচিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
২) পদের নাম: সহকারী সদস্য (ক্যাশ)
পদ সংখ্যা: ৬৩ (তেষট্টি) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
৩) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ৯৯ (নিরানব্বই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অনূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
আবেদনের শুরু: ২৪ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ২৩ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা।
জব সার্কুলার কর্মসংস্থান ব্যাংক আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
কর্মসংস্থান ব্যাংক প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- ঘ। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- ঙ। ভোটার আইডি কার্ড (NID) কিংবা জন্ম সনদের মূলকপি ও ফটোকপি;
- চ। প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদপত্র (প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি ইত্যাদি);
- ছ। সকল কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে। ৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://kb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ মে ২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬ বিকাল ০৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
KB Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:-
- প্রথম SMS: KBUser ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: KB DEFABC & send to 16222.
- Reply SMS: Applicants Name Tk 112 will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type KB YES PIN and send to 16222.
- দ্বিতীয় SMS: KBYESPIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: KB YES 12345678 & send to 16222.
- Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for KB Application for (post name) User ID is (DEFABC) and Password (******).
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://kb.teletalk.com.bd অথবা কর্মসংস্থান ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট www.kb.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: KB Help User User ID & Send to 16222.
Example: KB Help ABCDEFGH & send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: KB Help PIN PIN No & Send to 16222.
Example: KB Help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Karmasangsthan Bank Job Circular 2026) কর্মসংস্থান ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-



আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

