বেসরকারি চাকরির রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ পদ ২৫০ টি। এনজিও জব সার্কুলার। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বার ০০৩৪৯-১১৩৭৫-০০১৬৭), বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছেg
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও জব সার্কলার |
| প্রকাশের তারিখ: | ০২ জুন, ১৯ মার্চ ও ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে / ডাকযোগে |
| নিয়োগ বিজ্ঞপ্তি: | ২ টি |
| পদ ক্যাটাগরি: | ০৫ টি |
| জনবল: | ৩১+২৫০ = ২৮১ জন |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD JOBS |
| আবেদন শুরুর তারিখ: | ০২ জুন, ১৯ মার্চ ও ২০২৫ |
| আবেদন শেষ: | ১৭ জুন, ১০ এপ্রিল ২০২৫ |
| অফিসিয়াল প্রোটাল: | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) |
এনজিও চাকরির খবর (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ) Job Circular 2025
নিয়োগ বিজ্ঞপ্তি নং :- ০১
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: জেনারেল ম্যানেজার (জি. এম)-অডিট
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: একাউন্টিং-এ মাষ্টার্স/এম. বি. এ (মেজর- একাউন্টিং), C/A ইন্টারমিডিয়েট পাশ/সম্পন্নকারীকে অগ্রাধিকার।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
- অভ্যন্তরীণ নিরীক্ষা কাজে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- প্রধান নিরীক্ষক হিসেবে ২০-২৫ জন নিরীক্ষকের নেতৃত্ব দেওয়ার ৫ বছরের অভিজ্ঞতা।
- এম. আর. এ বিধিবিধান, পিকেএসএফ নিয়মকানুন, IAS & BFRS সম্পর্কে জ্ঞান।
- অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সফটওয়্যার ভিত্তিক হিসাব ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা।
- MS Office পরিচালনায় দক্ষ।
বেতন: মূল বেতন ৫৫,৯০০/- সর্বসাকুল্যে ১,৪০,৬৮০/- টাকা।
২. পদের নাম: ম্যানেজার-অডিট
পদ সংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: একাউন্টিং-এ মাষ্টার্স/এম. বি. এ (মেজর- একাউন্টিং), C/A ইন্টারমিডিয়েট পাশ/সম্পন্নকারীকে অগ্রাধিকার।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
- ক্ষুদ্রঋণ সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
- MS Office পরিচালনায় দক্ষ।
বেতন: মূল বেতন ২৬,৩০০/- সর্বসাকুল্যে ৬৭,১২০/- টাকা।
৩. পদের নাম: অফিসার-অডিট
পদ সংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: একাউন্টিং/ফিন্যান্স-এ মাষ্টার্স/এম. বি. এ ডিগ্রীধারী।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
- ক্ষুদ্রঋণ সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
- MS Office পরিচালনায় দক্ষ।
বেতন: মূল বেতন ২১,০০০/- সর্বসাকুল্যে ৫২,৪০০/- টাকা।
(BD JOBS) আবেদন ও নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী :-
আবেদনকারীর জন্য বিশেষ শর্ত:
১। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে সংস্থার কার্য এলাকা তৈরি হওয়ার মানসিকতা থাকতে হবে।
নিয়োগ এবং সুযোগ-সুবিধা:
১। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।
২। সংস্থার নীতিমালা অনুযায়ী প্রদান করা সুবিধাসমূহ নিম্নরূপ:–
- ২টি উৎসব ভাতা।
- জীবনযাত্রার ব্যয় ভাতা।
- বৈশাখী ভাতা।
- কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট)।
- প্রভিডেন্ট ফান্ড।
- গ্র্যাচুইটি।
- কর্মী কল্যাণ তহবিল।
- নিজ ও পরিবারের চিকিৎসা খরচ।
আবেদন জমা দেওয়ার নিয়ম:-
১। আগ্রহী প্রার্থীদের ১৭/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।
২। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:-
- পূর্ণ জীবন বৃত্তান্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ)।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- সদ্য তোলা ২ কপি পরিচ্ছন্ন পাসপোর্ট সাইজের ছবি।
- ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য জীবনবৃত্তান্তে উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা:-
পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক),
মানব সম্পদ বিভাগ, বাড়ী-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯।
৩। উল্লেখ্য, খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
নিয়োগ পরীক্ষার তথ্য:-
১। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।
২। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট (www.ric-bd.org) এবং www.bdjobs.com-এ পাওয়া যাবে।
বিশেষ সতর্কতা:-
১। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই।
২। আবেদনকারীদের বিকাশ/রকেট/নগদ বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।
এই নিয়মাবলী অনুসরণ করে আবেদন জমা দিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
NGO Job Circular রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

নিয়োগ বিজ্ঞপ্তি নং :- ০২
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
প্রতিষ্ঠানের নাম: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
পদের নাম: শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার।
পদসংখ্যা: ২৫০ জন।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে ।
বয়সসীমা: সর্বচ্চ ৪০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৫।
১। পদের নাম: শাখা ব্যবস্থাপক।
পদ সংখ্যা: ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস।
মূল বেতন: ২১,০০০/- টাকা।
- নিয়মিত করণের আগে: ৪৭,০০০/- হতে ৪৯,১০০/- টাকা।
- নিয়মিত করণের পরে: ৫০,১৫০/- হতে ৫২,২৫০/- টাকা।
শাখা ব্যবস্থাপক পদের অভিজ্ঞতা:
ক) ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
খ) MS Office পরিচালনায় দক্ষতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
২। পদের নাম: ক্রেডিট অফিসার।
পদ সংখ্যা: ২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস।
মূল বেতন: ১৪,৯০০/- টাকা।
- নিয়মিত করণের আগে: ৩৪,৮০০/- হতে ৩৬,২৯০/- টাকা।
- নিয়মিত করণের পরে: ৩৭,০৩৫/- হতে ৩৮,৫২৫/- টাকা।
ক্রেডিট অফিসার পদের অভিজ্ঞতা:-
ক) মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে কাজ করার ১ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:-
১। উল্লিখিত পদে শুধুমাত্র বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দার আবেদন গ্রহণ করা হবে।
২। প্রার্থীদের সারা বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩। প্রার্থীদের অবশ্যই বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে।
৪। শিক্ষানবীশ কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রদত্ত সুযোগ-সুবিধা কার্যকর হবে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগের সুবিধাসমূহ:-
- ২টি উৎসব ভাতা।
- জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, ও কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট)।
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল।
- নিজ ও পরিবারের চিকিৎসা খরচ।
- ট্যাব, মোটরসাইকেল সফট লোন ও ফুয়েল বিল।
আবেদনের প্রক্রিয়া:-
১। প্রার্থীদের আগামী ১০/০৪/২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
২। আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- পূর্ণ জীবনবৃত্তান্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ)।
- সকল শিক্ষাগত যোগ্যতারসনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। আবেদন পাঠানোর ঠিকানা:
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বগুড়া জোন অফিস আমিনুর রহমান ভিলা, বাড়ি-০৫, রোড-১৭, উপশহর, বগুড়া।
৪। খামের উপর অবশ্যই পদের নাম এবং কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।
বিশেষ নির্দেশনা:-
প্রার্থীদের কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য https://www.bdjobs.com/ ওয়েবসাইটে পাওয়া যাবে।২১৭
NGO Job Circular রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-








0 Comments