সরকারি ও বেসরকারি চাকরির খবর নৌপরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
নৌপরিবহন অধিদপ্তরের নিয়োগ। নাবিক (রেটিং) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত দেশের বিভিন্ন স্বীকৃত মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে ২০২৫ সালের গ্রীষ্মকালীন প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ফিটার-কাম-ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রশিক্ষণের জন্য উপযুক্ত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। এটি সমুদ্রভিত্তিক আন্তর্জাতিক ক্যারিয়ারে আগ্রহী তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | নৌপরিবহন অধিদপ্তর |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি ও বেসরকারি |
| প্রকাশের তারিখ: | ০৯ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | মোট ৫২০ জন। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ০৯ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ২৩ জুলাই, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | নৌপরিবহন অধিদপ্তর |
সরকারি ও বেসরকারি চাকরির খবর (নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Bd Jobs in Bangladesh
নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম
ডেক: ৫০।
ইঞ্জিন: ৫০।
স্টুয়ার্ড: ২৫।
কুক: ২৫।
ফিটার-কাম-ওয়েল্ডার: ৩০।
ইলেকট্রিশিয়ান: ২০।
মোট আসন: ২০০ জন।
২। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরডেক: ৩৫
ইঞ্জিন: ২৫।
স্টুয়ার্ড: ১০।
কুক: ১০।
ফিটার-কাম-ওয়েল্ডার: ১০।
ইলেকট্রিশিয়ান: ১০।
মোট আসন: ১০০ জন।
৩। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, গাজীপুর
ডেক: ২০।
ফিটার-কাম-ওয়েল্ডার: ১০।
মোট আসন: ৩০ জন।
৪। মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম
ডেক: ৩৫
ইঞ্জিন: ১৫
মোট আসন: ৫০ জন
৫। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা
ডেক: ৩০।
কুক: ১০।
ফিটার-কাম-ওয়েল্ডার: ১০।
মোট আসন: ৫০ জন।
৬। ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম
ডেক: ১৫।
ইঞ্জিন: ১০।
স্টুয়ার্ড: ১০।
কুক: ১০।
ফিটার-কাম-ওয়েল্ডার: ১০।
মোট আসন: ৫৫ জন।
৭। ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ
ডেক: ২৩।
ইঞ্জিন: ১২।
মোট আসন: ৩৫ জন।
বিঃদ্রঃ প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম/বেশি করতে পারে।
নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ এর আবেদনের যোগ্যতা:-
১। বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের জন্য: ১৬-২৫ বছর (০১-০৭-২০২৫ তারিখে)।
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য: ২০-৩৫ বছর।
নৌবাহিনীর প্রার্থীদের জন্য: ২৫-৪৫ বছর।
বিঃদ্রঃ এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়সই গ্রহণযোগ্য।
২। শিক্ষাগত যোগ্যতা:
ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ ২.৫।
স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ ২.৫।
ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩): ডিপ্লোমা/ট্রেড কোর্স/নৌবাহিনীর অভিজ্ঞতা।
ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): ডিপ্লোমা/ট্রেড কোর্স/বিটাক প্রশিক্ষণ।
৩। শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ন্যূনতম ৫’-২”।
ওজন: BMI ১৭-২৭ (যেমন ৫’-২” এর ক্ষেত্রে ৪২-৬৭ কেজি)।
দৃষ্টিশক্তি: ডেক রেটিংদের জন্য ৬/৬, অন্যান্যদের জন্য ৬/১২। বর্ণান্ধতা মুক্ত হতে হবে।
ভর্তি প্রক্রিয়া:-
১। মূল্যায়ন:
এসএসসি জিপিএ (২০ গুণ) – ১০০ নম্বর।
ভর্তি পরীক্ষা (MCQ) – ১০০ নম্বর।
মোট নম্বর: ২০০।
২। ভর্তি পরীক্ষার বিষয়:
গণিত: ৩০।
ইংরেজি: ৩৫।
বাংলাদেশ ও সাধারণ জ্ঞান: ৩৫।
পাস নম্বর: ৪০%।
৩। পরীক্ষার সময়: ১০ মিনিট।
Noubahini Rating Course Admission Circular আবেদন পদ্ধতি:-
ওয়েবসাইট: dos.gov.bd অথবা dosrating.solutionart.net।
আবেদন ফি: ৬০০/- (সার্ভিস চার্জসহ)।
ছবি আপলোড: Mobile APP এর মাধ্যমে।
প্রবেশপত্র ডাউনলোড: ২৮-০৭-২০২৫ থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ:-
আবেদন শুরুর তারিখ: ০৯-০৭-২০২৫।
আবেদন শেষ তারিখ: ২৩-০৭-২০২৫।
লিখিত পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে।
যোগাযোগ: মোবাইল: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।
সতর্কতাঃ কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তা প্রতারণা। সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিঃদ্রঃ বর্ণান্ধতা থাকলে আবেদন করা থেকে বিরত থাকুন।
(Noubahini Rating Course Admission 2025) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
(সূত্র: কালের কন্ঠ ০৯ জুলাই, ২০২৫) (BD Jobs)







0 Comments