BMET Job Circular 2025- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
চাকরির খবর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BMET Job Circular 2025- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৭ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন/সরাসরি/ডাকযোগে |
| পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ১০ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ১৭ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ০৬ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো |
চাকরির খবর (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Bd Jobs in Bangladesh
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: স্কিল্ড ওয়ার্কার
পদ সংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। – ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার।
বয়স: ১৮ থেকে ২০ বছর।
বেতন: ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ও শর্তাবলি:-
১. আবেদনপত্র প্রেরণের নিয়ম:
আবেদনপত্র সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত হতে হবে।
আবেদনপত্রে নিম্নোক্ত তথ্য উল্লেখ করতে হবে:
- প্রার্থীর নাম।
- পিতা/স্বামীর নাম।
- মাতার নাম।
- জন্ম তারিখ।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স।
- বর্তমান ঠিকানা (মোবাইল ও ই-মেইলসহ)।
- স্থায়ী ঠিকানা।
- নিজ জেলা।
- জাতীয়তাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা।
আবেদনপত্র আগামী ০৬ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় রেজিস্টার্ড ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে:
প্রকল্প পরিচালক, “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০।
সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
২. আবেদনপত্রের সাথে সেসকল তথ্য জমা দিতে হবে:-
১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত:
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র।
- সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি।
- চারিত্রিক সনদপত্র।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্রের সত্যায়িত কপি।
- উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদত্ত সনদপত্র।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
৩. পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া:-
প্রাথমিক বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের পরীক্ষার জন্য পত্র/ই-মেইল/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
নিয়োগপ্রাপ্তদের প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।
৪. অন্যান্য শর্তাবলী:-
অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ বা নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
(Job Circular 2025) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।




