ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জব সার্কুলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – All Jobs। ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন নিম্নবর্ণিত ইউনিয়নসমূহে গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শূন্যপদের বিপরীতে গ্রাম পুলিশ নিয়োগ করা হবে। সদরপুর উপজেলাধীন সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৭ আগস্ট, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | সরাসরি / ডাকযোগে |
| পদসংখ্যা ও জনবল: | ০৪ টি পদে ০৪ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ০৭ আগস্ট, ২০২৫ |
| আবেদন শেষ: | ২৫ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
চাকরির খবর (ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: মহল্লাদার (আকোটেরচর ইউনিয়ন)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: নেই (সরকার নির্ধারিত ভাতা ভিত্তিক)
বেতন: (৩২৫০ + ৩২৫০) = ৬৫০০/- টাকা।
২। পদের নাম: মহল্লাদার (চরনাছিরপুর ইউনিয়ন)
পদ সংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: নেই (সরকার নির্ধারিত ভাতা ভিত্তিক)
বেতন: (৩২৫০ + ৩২৫০) = ৬৫০০/- টাকা
৩। পদের নাম: মহল্লাদার (চরমানাইর ইউনিয়ন)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: নেই (সরকার নির্ধারিত ভাতা ভিত্তিক)
বেতন: (৩২৫০ + ৩২৫০) = ৬৫০০/- টাকা।
৪। পদের নাম: মহল্লাদার (ঢেউখালী ইউনিয়ন)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: নেই (সরকার নির্ধারিত ভাতা ভিত্তিক)
বেতন: (৩২৫০ + ৩২৫০) = ৬৫০০/- টাকা।
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি:-
১. প্রার্থী অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে। মহল্লাদার পদে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. আবেদনপত্রে প্রার্থীর ব্যক্তিগত, পারিবারিক, ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে। কোটার প্রার্থী হলে কোটার নাম উল্লেখ করতে হবে।
৩. আবেদন ফরম ও বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শারীরিক যোগ্যতা:-
পুরুষ প্রার্থী:
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।
বুকের মাপ: ৩০ ইঞ্চি (স্বাভাবিক), ৩২ ইঞ্চি (সম্প্রসারণ)
ওজন: ন্যূনতম ৫০ কেজি।
মহিলা প্রার্থী:
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট।
বুকের মাপ: ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (সম্প্রসারণ)
ওজন: ন্যূনতম ৪৫ কেজি।
প্রয়োজনীয় কাগজপত্র:-
১. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি
২. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র
৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূল কপি)
৫. সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি
৬. উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুর বরাবর ১০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
বয়সসীমা:- ২৫ আগস্ট ২০১৫ তারিখে: ১৮ থেকে ৩২ বছর।
- মুক্তিযোদ্ধা সন্তান/পোষ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
- এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের বয়স একই হতে হবে।
অন্যান্য শর্ত:-
- সরকারি কোটা নীতি অনুসরণ করা হবে।
- চাকরিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদনপত্র ২৫ আগস্ট ২০১৫ তারিখ অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
- অসম্পূর্ণ বা সময়োত্তীর্ণ আবেদন বাতিল হবে।
- ফেরত খামে ১০/- টাকার ডাকটিকিট সংযুক্ত করতে হবে ও খামের ওপর পদ/কোটা উল্লেখ করতে হবে।
- নির্বাচিত প্রার্থীকে সদরপুর থানার অফিসার ইনচার্জ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।
- নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং তারা বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা রাখে।
- কোন তথ্য গোপন করলে বা জাল তথ্য প্রদান করলে নিয়োগ বাতিল হবে।
স্বাক্ষরিত
(জাকিয়া সুলতানা)
উপজেলা নির্বাহী অফিসার
সদরপুর, ফরিদপুর
মোবাইল: ০১৯০১-৬৭০০৩১
ইমেইল: unosadarpur@mopa.gov.bd
(Job Circular 2025) ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-





