National Institute of Biotechnology NIB Job Circular 2026
জব সার্কুলার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
National Institute of Biotechnology NIB Job Circular 2026। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) রাজস্ব/অস্থায়ী খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগামী ২৪/০২/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৫:০০ টার মধ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে (http://nib.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। উল্লিখিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
National Institute of Biotechnology (NIB) Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২২ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদসংখ্যা ও জনবল: | ০৬ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর (থিসিসসহ) পাশ |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দ্য ডেইলি স্টার |
| আবেদন শুরুর তারিখ: | ২৫ জানুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ: | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদন করুন |
| অফিসিয়াল প্রোটাল: | ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) |
সরকারি চাকরির খবর ( ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ২০২৬– এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ০৬ (ছয়) জন।
শিক্ষাগতযোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি।
গ্রেড: ৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আবেদনের শুরু: ২৫ জানুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনেরশেষ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আবেদন ফরম পূরণনিম্নবর্ণিত শর্তাবলি:-
(১) প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(২) প্রার্থীর বয়সসীমা ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সনদ-এ উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে, কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(৩) অসত্য/ভুল তথ্য সংবলিত/ ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/ নির্বাচন/ নিয়োগ বাতিল করা হবে।
(৪) সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই:-
- শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি;
- অতিরিক্ত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার সম্পর্কিত দক্ষতার প্রমাণস্বরূপ (প্রযোজ্য ক্ষেত্রে) সকল সনদপত্র;
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ;
- আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নির্দেশিত প্রমাণকে মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে;
- অন্যান্য কোটা যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র;
- Online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন কপি (Applicant’s Copy) ও (Admit Card)।
(৫) লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান পরবর্তীতে এনআইবি-এর নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইট www.nib.gov.bd-এর মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়াও প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে।
(৬) সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
(৭) বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা কর্তৃপক্ষের বিবেচনায় হ্রাস বা বৃদ্ধি পেতে পারে।
(৮) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) প্রদান করা হবে না।
NIB Job Circular অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে http://nib.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ-
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫/০১/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৪/০২/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
NIB Job Circular এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: NIB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NIB ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-1000 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NIB Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NIB<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NIB Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for NIB Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nib.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধু টেলিটেকপ্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(i) User ID জানা থাকলে: NIB Help User User ID & Send to 16222.
(ii) PIN No. জানা থাকলে: NIB Help PIN PIN Number & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Job Circular 2026) ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিদেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
National Institute of Biotechnology Job Circular
Job Circular 2026




