Army Job Circular 2026 – বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬।
সরকারি চাকরির খবর বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Army Job Circular 2026 – বাংলাদেশ সেনাবাহিনী । বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্ধারিত যোগ্যতা, শারীরিক মানদণ্ড এবং অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা ২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর চ্যালেঞ্জিং এবং গর্বের এই পেশায় যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এটি একটি সুবর্ণ সুযোগ।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
Bangladesh Army Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | Bangladesh Army |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৩ জানুয়ারি, ২০২৬ (আবেদন শুরুর তারিখ) |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এমবিবিএস / বিডিএস ডিগ্রী। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | আইএসপিআর / BD Jobs |
| আবেদন শুরুর তারিখ: | ২৩ জানুয়ারি, ২০২৬ |
| আবেদন শেষ: | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | joinbangladesharmy.army.mil.bd |
| অফিসিয়াল প্রোটাল: | Bangladesh Army |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Bd Jobs In Bangladesh
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
২। শারীরিক যোগ্যতা (ন্যূনতম মানদণ্ড)
- পুরুষ প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ন্যূনতম ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
- ওজন: ন্যূনতম ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)
- বক্ষের মাপ: স্বাভাবিক অবস্থায়: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), সম্প্রসারিত অবস্থায়: ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
- মহিলা প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ন্যূনতম ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
- ওজন: ন্যূনতম ৪৮ কিলোগ্রাম (১০৫ পাউন্ড)
- বক্ষের মাপ: স্বাভাবিক অবস্থায়: ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), সম্প্রসারিত অবস্থায়: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।)
৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):-
ক। আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা):
- (১) এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
- (২) বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশীপ সম্পন্ন করতঃ ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে।
- (৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ (তবে, যেকোন পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম নয়)।
খ। আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা):
- (১) বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ)।
- (২) বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশীপ সম্পন্ন করতঃ ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে।
- (৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ (তবে, যেকোন পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম নয়)।
৪। বৈবাহিক অবস্থা:
- ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৬ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
- খ। মহিলা: বিবাহিতা/অবিবাহিতা।
৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
(BD Army) বাংলাদেশ সেনাবাহিনীতে অযোগ্যতাঃ-
৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে প্রত্যাখ্যাত/অপসারিত/বরখাস্ত।
৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/রেডকার্ড (একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/রেডকার্ড প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৮। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।
১০। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
১১। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
১২। ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার পদ্ধতি:-
১৩। ২৩ জানুয়ারি ২০২৬ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শ্বে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
১৫। আবেদনকারী প্রার্থীগণকে নির্ধারিত ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার সংগ্রহ করতে হবে।
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন:https://joinbangladesharmy.army.mil.bd
(Army BD) বাংলাদেশ সেনাবাহিনীতে নির্বাচন পদ্ধতি:-
১৬। লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূলকপি (NID Card) সাথে বহন করবেন।
১৭। সেনাবাহিনী প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ডিজিএমএস অফিসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি প্রদর্শন করতে হবে।
১৮। বাংলাদেশ সেনাবাহিনীতে আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।
১৯। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সেনাসদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও কমিশনঃ-
২০। বিএমএ প্রশিক্ষণ: আইএসএসবি ও ডাক্তারী পরীক্ষায় যোগ্য এবং সেনাসদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএ-তে নির্ধারিত সময়ের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
২১। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা: প্রশিক্ষণ সমাপ্তির পর নিয়ম অনুযায়ী পদবী ও পশ্চাৎ প্রবীণতা প্রাপ্য হবেন।
(BD GOVERNMENT JOB) প্রাপ্ত সুযোগ সুবিধাঃ-
২২। বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবে।
২৩। Bangladesh Senabahini অন্যান্য বিশেষত্ব:
- ক। বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
- খ। চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা এবং বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।
- গ। সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ নির্দেশনাঃ-
২৪। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।
২৫। এএফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসি এর মাধ্যমে অন-লাইনে আবেদন করতে হবে।
২৬। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
২৭। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ০৫ টা)।
(Bangladesh Army Job Circular 2026) বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Army BMA Special (ADC) Courses Job Circular 2026




