বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- Job Circular 2026
সরকারি জব সার্কুলার বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- Job Circular 2026। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিভিন্ন পদে মোট ১৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.eprc.gov.bd ও দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BEPRC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী প্রোগ্রামার, হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক এবং গাড়িচালক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। (Bangladesh Energy and Power Research Council Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
Bangladesh Energy and Power Research Council Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৯ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০৫ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ১৪ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক প্রথম আলো |
| আবেদন শুরুর তারিখ: | ০১ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ: | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদন করুন |
| অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) |
(BEPRC) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
সরকারি চাকরির খবর ২০২৬ (বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/আইসিটি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ফর প্রোগ্রামিং এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ০৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
২) পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/হিসাব বিজ্ঞান/ব্যবসা প্রশাসন/ব্যবস্থাপনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
৩) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৪) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
৫) পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
আবেদনের শুরু: ০১ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীর জন্যেও বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৩। নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৪। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদনের যোগ্য হবেন না।
প্রার্থীগণকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। পূরণকৃত Online Application Form-এর কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি;
- খ। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
- গ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের কপি;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র এবং সম্পর্ক প্রমাণের সনদ;
- ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
(বিঃদ্রঃ সকল সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে)।
BEPRC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://beprc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
বিইপিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ:-
- গ্রেড ৯-১০ (ক্রমিক ১-২) পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ২২৩/- টাকা।
- গ্রেড ১৬ (ক্রমিক ৩ ও ৫) পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ১১২/- টাকা।
- গ্রেড ২০ (ক্রমিক ৪) পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ৫৬/- টাকা।(বিঃদ্রঃ সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির অর্থাৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি চার্জসহ মোট ৫৬/- টাকা)।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
BEPRC Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS: BEPRC<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BEPRC ABCDEF & send to 16222.
Reply SMS: Applicants Name, Tk 223/112/56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee, Type BEPRC<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BEPRC<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BEPRC YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations Applicant’s Name, payment Completed Successfully for BEPRC Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://beprc.teletalk.com.bd অথবা বিইপিআরসি-এর নিজস্ব ওয়েবসাইট www.eprc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: BEPRC HELP USER User ID & Send to 16222.
Example: BEPRC HELP USER ABCDEF
(ii) PIN Number জানা থাকলে: BEPRC HELP PIN PIN No & Send to 16222.
Example: BEPRC HELP PIN 12345678
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(BEPRC Job Circular 2026) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Energy and Power Research Council Job Circular 2026




