সরকারি জব সার্কুলার বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
MFA Govt Job Circular 2026 – মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে মোট ০২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.mfacademy.gov.bd ও দৈনিক আজাদী সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(MFA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো মেশিনিস্ট (মিলিং/শেপার) এবং ওয়ার্কশপ মেকানিক-কাম-ওয়েল্ডার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Marine Fisheries Academy Job Circular 2026)
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি (Marine Fisheries Academy) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে |
| পদ ক্যাটাগরি: | ০২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০২ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক আজাদী |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন শুরু হয়েছে |
| আবেদন শেষ: | ০৮ মার্চ ২০২৬ |
| আবেদনের ঠিকানা: | অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ |
| অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি |
(Marine Fisheries Academy) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ ২০২৬)
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল আবেদন ফরম ডাউনলোডের জন্য www.mfacademy.gov.bd অথবা www.forms.mygov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (এমএফএ নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: মেশিনিস্ট (মিলিং/শেপার)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেশিন শপ বা মেকানিক্যাল বিষয়ে অনূন্য ২ (দুই) বছর মেয়াদি ট্রেডকোর্স সার্টিফিকেট।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
২) পদের নাম: ওয়ার্কশপ মেকানিক-কাম-ওয়েল্ডার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে অনূন্য ২ (দুই) বছর মেয়াদি ট্রেডকোর্স সার্টিফিকেট।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ০৮ মার্চ ২০২৬ বিকেল ০৫ টা পর্যন্ত।
(Govt Job Circular) বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
- খ। নাগরিকত্বের সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
- গ। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- ঘ। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদপত্র।
- ঙ। চারিত্রিক সনদপত্র।
- চ। ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
(সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে এবং প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপি সঙ্গে নিতে হবে)
MFA Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd অথবা মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে আবেদন ফরমটি download করে সংগ্রহ করবেন।
খ। আবেদনপত্রে সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করে নির্ধারিত স্থানে প্রার্থীর রঙ্গিন ছবি ও স্বাক্ষর যুক্ত করতে হবে।
গ। আবেদনপত্র আগামী ০৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে, অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ বরাবরে হাতে হাতে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে পৌছাতে হবে।
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি প্রদান:-
নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর অনকূলে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং- ১-৪৪৩২-০০০১-২০৩১ এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা (পদ অনুযায়ী কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা) গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রার্থীদের মোবাইলে SMS করে জানানো হবে। এছাড়াও বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি ওয়েবসাইট www.mfacademy.gov.bd এ প্রকাশ করা হবে।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(MFA Govt Job Circular 2026) বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি কর্তৃপক্ষ নিয়োগ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Marine Fisheries Academy (MFA) Job Circular 2026







0 Comments