Zilla Parishad Office Job Circular 2026-জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি জব সার্কুলার সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Zilla Parishad Office Job Circular 2026-জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সিরাজগঞ্জ জেলা পরিষদ কার্যালয় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিরাজগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন পদে মোট ০৯ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.zpsirajganj.gov.bd-এ প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে দেশের বেকারদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত নিরাপত্তা প্রদান করবে।
(Sirajganj Zila Parishad Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৯টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো হিসাবরক্ষক, সাঁটলিপিকার, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, অফিস সহায়ক ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | সিরাজগঞ্জ জেলা পরিষদ (Zila Parishad, Sirajganj) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে) |
| প্রকাশের তারিখ: | ০৩ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে (অফলাইন) |
| পদ ক্যাটাগরি: | ০৯ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০৯ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিশিয়াল ওয়েবসাইট |
| আবেদন শেষ: | ০৬ এপ্রিল ২০২৬ |
| আবেদনের ওয়েবসাইট: | আবেদন করুন। |
| অফিসিয়াল প্রোটাল: | সিরাজগঞ্জ জেলা পরিষদ |
(Sirajganj Zila Parishad) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। চাকরিটি স্থানীয় সরকার বিভাগের অধীনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সরকারি চাকরির খবর (সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
২) পদের নাম: সাঁটলিপিকার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাঁটলিপি প্রতি মিনিটে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরিক ৫০ শব্দ; বাংলায় সাঁটলিপি ৭০ শব্দ ও মুদ্রাক্ষরিক ৩৫ শব্দের যোগ্যতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৩) পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: দাপ্তরিক চিঠিপত্র লিখন কাজে অভিজ্ঞতা।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৪) পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি প্রতি মিনিটে ৪০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার যোগ্যতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৫) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কারিগরী প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ প্রাপ্ত।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৬) পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম-দপ্তরী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
অন্যান্য যোগ্যতা: মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা।
গ্রেড: ১৮।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- টাকা।
৭) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
৮) পদের নাম: প্রহরী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
৯) পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
অন্যান্য যোগ্যতা: সুস্থ দেহের অধিকারী হতে হবে।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের শেষ তারিখ: ০৬ এপ্রিল ২০২৬।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ আবেদন ফরম পূরণ ও নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
২। আবেদনকারীর বয়স ০৬/০৪/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩। সরকারি নীতিমালা মোতাবেক কোটা সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। দাবীকৃত কোটার সমর্থনে সনদ দাখিল করতে হবে।
৪। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫। একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবে না।
৬। এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। সন্তোষজনক শিক্ষানবিশকাল সমাপ্তির পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগে প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে:-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
- খ। সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৩ (তিন) কপি রঙিন ছবি।
- গ। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
- ঘ। সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- ঙ। চারিত্রিক সনদপত্র।
- চ। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে ১০ (দশ) টাকার ডাকটিকিট সম্বলিত আবেদনকারীর নাম ঠিকানা লিখে ফেরত খাম সংযুক্ত করতে হবে।
- ছ। আবেদনপত্রের সাথে যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জ এর অনুকূলে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
Sirajganj Zila Parishad Job Circular 2026 আবেদনপত্র প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
ক। আবেদনকারী কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্ব-হস্তে লিখিত হতে হবে।
খ। নির্ধারিত আবেদন ফর্ম জেলা পরিষদ, সিরাজগঞ্জ এর ওয়েবসাইট (www.zpsirajganj.gov.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) বা (www.forms.gov.bd) এ পাওয়া যাবে।
গ। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
ঘ। পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে আগামী ০৬/০৪/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জ বরাবর পৌঁছাতে হবে।
ঙ। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ডিক্লারেশনঃ কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলসহ তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
(Zilla Parishad Office Job Circular 2026) সিরাজগঞ্জ জেলা পরিষদ কার্যালয় এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Sirajganj Zila Parishad Job Circular 2026 PDF


