ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Vat Intelligence VATAII govt Job Circular 2026

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Vat Intelligence VATAII govt Job Circular 2026

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Vat Intelligence VATAII govt Job Circular 2026। Jobs Circular in BD- নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ২০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.vatintelligence.gov.bd ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(VATAII Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৭টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,৮০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সিপাই, গাড়িচালক ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Vat Intelligence Govt Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:০৮ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৭ টি।
পদসংখ্যা ও জনবল:২০ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক আমার দেশ
আবেদন শুরুর তারিখ:১১ মার্চ ২০২৬
আবেদন শেষ:০৮ এপ্রিল ২০২৬
আবেদনের ওয়েব সাইট:vataii.teletalk.com.bd
অফিসিয়াল পোর্টাল:নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা)

(VATAII) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি একটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য vataii.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চাকরির খবর (ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ; মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২) পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৩) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৪) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৫) পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বৈধ হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স; ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: সিপাই
পদ সংখ্যা: ১১ (এগারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: উচ্চতা-পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা ৫ ফুট ২ ইঞ্চি; বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি (পুরুষ)।
গ্রেড: ১৭।
বেতন: ৯,০০০–২১,৮০০/- টাকা।

৭) পদের নাম: ফটোকপি অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা; কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
গ্রেড: ১৯।
বেতন: ৮,৮০০–২১,০১০/- টাকা।

আবেদনের শুরু: ১১ মার্চ ২০২৬ সকাল ১০.০০ টা।
আবেদনের শেষ: ০৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০ টা।

ভ্যাট গোয়েন্দা আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

ভ্যাট গোয়েন্দা প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • ছ। বৈধ জাতীয় পরিচয়পত্রের বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
  • জ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

VATAII Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ vataii.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৫ নং পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক ০৬-০৭ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

VATAII Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:

  • প্রথম SMS: VATAII <Space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: VATAII ABCDEF & send to 16222.
  • দ্বিতীয় SMS: VATAII <Space> YES <Space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: VATAII YES 12345678 & send to 16222.(দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে Payment completion এবং একটি Password দেওয়া হবে)

ভ্যাট গোয়েন্দা নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি vataii.teletalk.com.bd অথবা অফিশিয়াল ওয়েবসাইট www.vatintelligence.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: VATAII Help User ID & Send to 16222.
Example: VATAII Help ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: VATAII Help PIN PIN No & Send to 16222.
Example: VATAII Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Vat Intelligence VATAII govt Job Circular 2026। ২
ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Vat Intelligence VATAII govt Job Circular 2026। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *