প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PMO Govt Job Circular 2026
সরকারি জব সার্কুলার প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PMO Job Circular 2026। Jobs Circular in BD- প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ২৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.pmo.gov.bd ও দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(PMO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ডিপ্লোমা, স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ১৬,০০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো কম্পিউটার প্রোগ্রামার, সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং উপ-সহকারী প্রকৌশলী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Prime Minister’s Office Govt Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৮ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০৪ টি |
| পদসংখ্যা ও জনবল: | ২৪ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর পাশ (পদ অনুযায়ী) |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইনকিলাব |
| আবেদন শুরুর তারিখ: | ১০ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদন শেষ: | ১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের ওয়েব সাইট: | pmo.teletalk.com.bd |
| অফিসিয়াল পোর্টাল: | প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) |
(PMO) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি একটি দীর্ঘমেয়াদী ও অত্যন্ত সম্মানজনক সরকারি চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য pmo.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
চাকরির খবর (প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অনূন ৪ (চার) বছরের কাজের অভিজ্ঞতা এবং নির্ধারিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ৬।
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- টাকা।
২) পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৩) পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৪) পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল কোর্সে ডিপ্লোমা ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
আবেদনের শুরু: ১০ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা।
প্রধানমন্ত্রীর কার্যালয় আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০৪ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্রের বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
- জ। চারিত্রিক সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।
PMO Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ pmo.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ মার্চ ২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে ১-৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ মোট ২২৩/- (দুইশত তেইশ টাকা মাত্র) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
PMO Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: PMO <Space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: PMO DEFABC & send to 16222.(Reply SMS এ ফি এর পরিমাণ এবং একটি PIN নম্বর জানিয়ে দেওয়া হবে)
- দ্বিতীয় SMS: PMO <Space> YES <Space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: PMO YES 12345678 & send to 16222.(দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে Payment completion এর কনফার্মেশন এবং একটি Password দেওয়া হবে)
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pmo.teletalk.com.bd অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.pmo.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: PMO Help User ID & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: PMO Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Prime Minister’s Office Govt Job Circular 2026) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Ashuganj Power Station Company Limited (APSCL) Govt Job Circular 2026 PDF


