TTC Rangamati Job Circular 2026-রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

TTC Rangamati Job Circular 2026-রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

TTC Rangamati Job Circular 2026-রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC Rangamati) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ০৪ টি পদে মোট ০৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.ttc.rangamati.gov.bd ওয়েবসাইটে ০৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি স্ব-হস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে পারবেন।

(TTC Rangamati Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। পদসমূহে মাসিক বেতন ৩৩,৩৩৪ থেকে ৪৪,৪৪৪ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো জব প্লেসমেন্ট অফিসার এবং অতিথি প্রশিক্ষক (Guest Trainer)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Rangamati Technical Training Center Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC Rangamati)
চাকরির প্রকৃতি:সরকারি (প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ী)
প্রকাশের তারিখ:০৫ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে / সরাসরি (স্ব-হস্তে লিখিত)
পদ ক্যাটাগরি:০৪ টি
পদসংখ্যা ও জনবল:০৪ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি / ডিপ্লোমা / বিএসসি / মাস্টার্স পাশ
নিয়োগ প্রকাশনার উৎস:অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:০৫ মার্চ ২০২৬
আবেদন শেষ:২৯ মার্চ ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট:রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC Rangamati)

(TTC Rangamati) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি Skill for Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের অর্থায়নে পরিচালিত শর্ট কোর্সে প্রশিক্ষণের জন্য একটি নিয়োগ।

রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.ttc.rangamati.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চাকরির খবর (রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস।
অভিজ্ঞতা: জব প্লেসমেন্ট অফিসার হিসেবে চাকরির ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টিটিসিতে চাকরির অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রকল্পের বিজনেস প্ল্যান অনুযায়ী মাসিক বেতন ৩৩,৩৩৪/- (তেত্রিশ হাজার তিনশত চৌত্রিশ) টাকা।

২। পদের নাম: অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিস)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লেভেল-৩ উত্তীর্ণ হতে হবে। টিটিসিতে চাকরির অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসিক ৪৪,৪৪৪/- (চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ) টাকা এবং ১০% হারে আয়কর কর্তন করা হবে।

৩। পদের নাম: অতিথি প্রশিক্ষক (ফ্যাশন ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লেভেল-৩ উত্তীর্ণ হতে হবে। টিটিসিতে চাকরির অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসিক ৪৪,৪৪৪/- টাকা এবং ১০% হারে আয়কর কর্তন করা হবে।

৪। পদের নাম: অতিথি প্রশিক্ষক (বিউটিফিকেশন)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস এবং ন্যূনতম লেভেল-৩ উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টিটিসিতে চাকরির অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসিক ৪৪,৪৪৪/- টাকা এবং ১০% হারে আয়কর কর্তন করা হবে।

আবেদনের শেষ সময়: ২৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে।

রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আবেদন করার পদ্ধতি ও শর্তাবলি:-

১। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত, জীবন বৃত্তান্তসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি (সত্যায়িত), চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত) জমা দিতে হবে।

২। আবেদনের ঠিকানা: আবেদনপত্র অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটি বরাবর আগামী ২৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

৩। খামের উপর করণীয়: খামের উপর অবশ্যই পদের নাম, নিজ জেলা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৪। বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই আগামী ২৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে ২১-৪০ বছর এর মধ্যে হতে হবে। (জবপ্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

৫। নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

৬। কোটা: মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি/নাতনীদের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুসরণ করা হবে।

৭। কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পরীক্ষার সময়-সূচি:-

  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের মোবাইলে SMS / ই-মেইল / মোবাইল ফোন-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
  • কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োজিতকরণ পত্র সংশোধন, স্থগিত ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
TTC Rangamati Job Circular 2026 রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *