Pollikkdf Job Circular 2026 -পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি জব সার্কুলার পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Pollikkdf Job Circular 2026 -পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (Pollikkdf) বিভিন্ন পদে মোট ৪০০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.pollikkdf.com.bd ও ‘দৈনিক দেশ রুপান্তর’ পত্রিকায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি বিশাল সুযোগ, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Pollikkdf Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১০টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো উপ-পরিচালক, মাঠ কর্মকর্তা, পরিদর্শক, হিসাব সহকারী, সহকারী মাঠ কর্মকর্তা ও মাঠ কর্মী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Palli Micro Krishak Unnayan Foundation Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (Pollikkdf) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ২১ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ১০ টি |
| পদসংখ্যা ও জনবল: | ৪০০ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক দেশ রুপান্তর |
| আবেদন শুরুর তারিখ: | ২২ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা) |
| আবেদন শেষ: | ১৭ মার্চ ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদন করুন: | https://pollikkdf.com.bd/circular |
| অফিসিয়াল ওয়েবসাইট: | পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (Pollikkdf) |
(Pollikkdf) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ ২০২৬)
পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.pollikkdf.com.bd/circular ওয়েবসাইট ভিজিট করতে হবে। (Pollikkdf নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬)
পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: উপ-পরিচালক
- পদ সংখ্যা: ১৫ (পনের) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ০৯।
- বেতন: ২২,০০০–৫৩,০৬০/-টাকা।
২) পদের নাম: মাঠ কর্মকর্তা
- পদ সংখ্যা: ৩০ (ত্রিশ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১০।
- বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/-টাকা।
৩) পদের নাম: পরিদর্শক
- পদ সংখ্যা: ৩০ (ত্রিশ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১১।
- বেতন: ১২,৫০০–৩২,২৪০/-টাকা।
৪) পদের নাম: হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১১।
- বেতন: ১২,৫০০–৩২,২৪০/-টাকা।
৫) পদের নাম: উচ্চমান সহকারী
- পদ সংখ্যা: ১৫ (পনের) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১৩।
- বেতন: ১১,০০০–২৬,৫৯০/-টাকা।
৬) পদের নাম: সহকারী মাঠ কর্মকর্তা
- পদ সংখ্যা: ১৭৫ (একশত পঁচাত্তর) টি।
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১৪।
- বেতন: ১০,২০০–২৪,৬৮০/-টাকা।
৭) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ১০ (দশ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।
- গ্রেড: ১৬।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা।
৮) পদের নাম: মাঠ কর্মী
- পদ সংখ্যা: ৮০ (আশি) টি।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ২০।
- বেতন: ৮,২৫০–২০,০১০/-টাকা।
৯) পদের নাম: তথ্য ও অভ্যর্থনা
- পদ সংখ্যা: ১৫ (পনের) টি।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ২০।
- বেতন: ৮,২৫০–২০,০১০/-টাকা।
১০) পদের নাম: অফিস সহায়ক/পরিচ্ছন্নতা কর্মী
- পদ সংখ্যা: ২৫ (পঁচিশ) টি।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা ৮ম শ্রেণি পাস।
- গ্রেড: ২০।
- বেতন: ৮,২৫০–২০,০১০/-টাকা।
আবেদনের শুরু: ২২ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ১৭ মার্চ ২০২৬ (বিকেল ০৫ টা)।
পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৭ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Application Form/আবেদনের কপি এবং প্রবেশপত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে;
- জ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের কাছ থেকে)।
(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)
Pollikkdf Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ www.pollikkdf.com.bd/circular ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ শুরুর তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ শেষ তারিখ ও সময়: ১৭ মার্চ ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ওয়েবসাইটের Payment System এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। কোন তথ্য ভুল হলে পূনরায় পূরণ করে Update Details এ ক্লিক করবেন।
ঘ। প্রার্থী CV Option এ ক্লিক করে Online-এ পূরণকৃত Application preview দেখতে পাবেন। এটির একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।
পরীক্ষার ফি প্রদান ও অন্যান্য প্রক্রিয়া:-
অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে শুধুমাত্র Website এর Payment System (Proceed To Payment Option) এর মাধ্যমে আবেদনের ফি জমা দিতে হবে।
- ০১ নং থেকে ১০ নং (সকল) পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.pollikkdf.com.bd/circular ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা বাঞ্ছনীয়।
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Palli Micro Krishak Unnayan Foundation Job Circular 2026) পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Palli Micro Krishak Unnayan Foundation Govt Job Circular 2026 PDF
