বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- army job circular 2026
সরকারি জব সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army job circular 2026। Jobs Circular in BD- বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে (৬২তম বিএমএ স্পেশাল এবং ৫৫তম বিএমএ স্পেশাল কোর্স) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সিগন্যালস্, ইএমই, এইসি এবং আরভিএন্ডএফসি কোরে যোগ্যতাসম্পন্ন পুরুষ প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মানজনক ক্যারিয়ার গড়ার এটি একটি অসাধারণ সুযোগ, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Bangladesh Army Officer Cadet Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৪টি কোর/পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোর অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/ডিভিএম পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ০১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। নির্বাচিত ক্যাডেটগণ বিএমএ-তে এক বছরের প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবিতে কমিশন লাভ করবেন এবং সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Army BMA Special Course Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
| কোর্সের নাম: | ৬২তম বিএমএ স্পেশাল এবং ৫৫তম বিএমএ স্পেশাল |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (প্রতিরক্ষা বাহিনী) |
| প্রকাশের তারিখ: | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০৪ টি (সিগন্যালস্, ইএমই, এইসি এবং আরভিএন্ডএফসি)। |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| বয়সসীমা: | অনূর্ধ্ব ২৮ বছর (০১ জানুয়ারি ২০২৭ তারিখে)। |
| আবেদন শুরুর তারিখ: | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ: | ০৪ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | https://join.army.mil.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
(Bangladesh Army) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা এবং আইএসএসবি (ISSB) পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএ প্রশিক্ষণ শেষে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করবেন। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তির জন্য join.army.mil.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026
বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৬ – এর কোর ও শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত:-
১) সিগন্যালস কোর (পুরুষ)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৪.৫০। সিএসই, ইইসিই, ইসিই বা ইইই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে)।
২) ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৪.৫০। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইইসিই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে)।
৩) আর্মি এডুকেশন কোর (এইসি) – অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট (পুরুষ)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৪.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে)।
৪) রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) – (পুরুষ)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৪.০০। B.Sc Vet. Sci. & A.H/DVM/B.Sc, AH (Hons)-এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
(বিঃদ্রঃ ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেলের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত গ্রেড প্রযোজ্য হবে)।
বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম পূরণ ও শারীরিক যোগ্যতার শর্তাবলি:-
১। বয়স: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
২। শারীরিক মান (পুরুষ): ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন উচ্চতা ও বয়স অনুসারে নির্ধারিত স্কেল অনুযায়ী। বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ও প্রসারণ ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
৩। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে ০১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ২৬ বছরের উপরে হলে বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
৪। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।
৫। অযোগ্যতা: আইএসএসবি কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হলে (তবে ৫ বছর পূর্বে হলে আবেদন করা যাবে)। ল্যাসিক অপারেশন হলে চোখ পরীক্ষার ন্যূনতম ৩ মাস আগে সম্পন্ন হতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।
নির্বাচন পদ্ধতি ও পরীক্ষার তারিখ:-
ক। লিখিত পরীক্ষা: পেশাগত বিষয় ও সাধারণ জ্ঞান (১০০ নম্বর)। তারিখ: ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ০৯:০০ ঘটিকায়। স্থান: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাস।
খ। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৭ মে থেকে ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
গ। আইএসএসবি (ISSB) পরীক্ষা: নির্ধারিত তারিখে আইএসএসবি, ঢাকা সেনানিবাসে (ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।
Bangladesh Army Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
ক। আগ্রহী প্রার্থীগণ https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে “Apply Now” তে ক্লিক করে আবেদন করতে পারবেন।
খ। আবেদনের সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ হতে ০৪ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।
গ। আবেদন ফি: আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA/Master Card, TAP, Bkash, Nagad বা Rocket এর মাধ্যমে আবেদন ফি ৫০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ৫০০/- সহ সর্বমোট ১,০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।
ঘ। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার প্রিন্ট করতে পারবেন।
প্রশিক্ষণ, কমিশন ও প্রাপ্ত সুযোগ সুবিধা:-
- বিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (BMA) ০১ (এক) বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন।
- কমিশন: প্রশিক্ষণ শেষে বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতাসহ লেফটেন্যান্ট পদবী প্রাপ্য হবেন।
- বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন। নিরাপদ বাসস্থান, সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা এবং সন্তানদের সেনাবাহিনীর স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ।
ডিক্লারেশনঃ ভর্তি প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
(Bangladesh Army Job Circular 2026) বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Army BMA Special Course Job Circular 2026 PDF
