Bangladesh Jail Prison Guard Job Circular 2026-কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Bangladesh Jail Prison Guard Job Circular 2026-কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Jobs Circular in BD- বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তর শূন্য পদসমূহে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ এপ্রিল ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.prison.gov.bd ও ‘দৈনিক কালবেলা’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সকল জেলার আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের যুবকদের জন্য সরকারি চাকরির চমৎকার একটি সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(Jail Prison Guard Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি (কারারক্ষী ও মহিলা কারারক্ষী) অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস নির্ধারিত হয়েছে। বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছর। পদসমূহে মাসিক বেতন (গ্রেড-১৭) অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৬০০ টাকা পর্যন্ত। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

(Bangladesh Jail Prison Guard Job Circular 2026) আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Jail Prison Guard Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:কারা অধিদপ্তর (Department of Prisons)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:০১ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০২ টি।
পদসংখ্যা ও জনবল:৪৭২ জন নিয়োগ।
বয়সসীমা:০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-২১ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি বা সমমান পাস।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক কালবেলা
আবেদন শুরুর তারিখ:০৯ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:৩০ এপ্রিল ২০২৬।
আবেদন করুন:http://prison.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:কারা অধিদপ্তর


(Department of Prisons) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (জেল পুলিশ কারারক্ষী নিয়োগ ২০২৬)।

কারা অধিদপ্তরে জেল পুলিশ কারারক্ষী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য https://www.google.com/search?q=prison.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (কারা অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার)।

চাকরির খবর (কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ ২০২৬এর পদের নাম শূন্য পদ বিস্তারিত:-

) পদের নাম: কারারক্ষী (পুরুষ)

  • পদ সংখ্যা: ৪৫০ (চারশত পঞ্চাশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • মাসিক বেতন: ৯,০০০–২১,৬০০/- টাকা (গ্রেড-১৭)।
  • ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: ১.৬৭ মিটার, (২) বুকের মাপ: ৮১.২৮ সেন্টিমিটার, (৩) ওজন: ৫২ কেজি।
  • বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। (শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য)।

) পদের নাম: কারারক্ষী মহিলা

  • পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • মাসিক বেতন: ৯,০০০–২১,৬০০/- টাকা (গ্রেড-১৭)।
  • ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: ১.৫৭ মিটার, (২) বুকের মাপ: ৭৬.৮১ সেন্টিমিটার, (৩) ওজন: ৪৫ কেজি।
  • বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। (শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য)।

আবেদনের শুরু: ০৯ এপ্রিল ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ৩০ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।

কারা অধিদপ্তর আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। বয়সসীমা: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

কারারক্ষী প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • জ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)

Jail Prison Guard Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ (i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা। (ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে। গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি এবং সার্ভিস চার্জ বাবদ প্রয়োজনীয় টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

SMS প্রেরণের নিয়মাবলী:

  • প্রথম SMS: PRISON <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। (Example: PRISON ABCDEF & send to 16222)
  • দ্বিতীয় SMS: PRISON <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে। (Example: PRISON YES 12345678 & send to 16222)

জেল পুলিশ কারারক্ষী নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://prison.teletalk.com.bd অথবা কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.prison.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

  • User ID জানা থাকলে: PRISON Help User ID & Send to 16222.
  • PIN Number জানা থাকলে: PRISON Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-01
কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 02

কারা অধিদপ্তর কী?

কারা অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা দেশের সকল কারাগার পরিচালনা ও তত্ত্বাবধান করে।

কারারক্ষী কী কাজ করে?

কারারক্ষীরা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা, বন্দিদের দেখাশোনা করা এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে।

কারা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

কারারক্ষীর শিক্ষাগত যোগ্যতা কী লাগে?

সাধারণত এসএসসি বা সমমান পাশ হলেই আবেদন করা যায় (বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন হতে পারে)।

কারা অধিদপ্তরের প্রধান কাজ কী?

কারাগার পরিচালনা, বন্দিদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *