Upazila Nirbahi Officer Job Circular 2026-উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Jobs Circular in BD- উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দিনাজপুর সদর ও ভালুকা, ময়মনসিংহ) বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ১৩ মার্চ এবং ০৩ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক সংবাদপত্র এবং তাদের নিজ নিজ অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে কাজ করে দেশের সেবা করার এটি একটি চমৎকার সুযোগ।
(Upazila Nirbahi Officer Office Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে বিভিন্ন পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Upazila Nirbahi Officer Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৩ মার্চ ও ০৩ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে |
| পদ ক্যাটাগরি: | বিভিন্ন। |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন নিয়োগ। |
| বয়সসীমা: | বয়স ১৮-৩২ বছর |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ । |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক সংবাদপত্র |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |
| আবেদন শেষ: | ১৩ ও ২৩ এপ্রিল ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ের ওয়েবসাইট বা নোটিশ বোর্ড দেখতে হবে।
চাকরির খবর (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ ২০২৬ – এর বিস্তারিত:-
১) দিনাজপুর সদর, দিনাজপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়:
- পদ সংখ্যা: ০৩ টি পদে মোট ০৪ জন।
- আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬ (বিকেল ০৪ টা)।
- আবেদনের ঠিকানা: সভাপতি, উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, দিনাজপুর সদর, দিনাজপুর। (ডাকযোগে/সরাসরি)।
২) ভালুকা, ময়মনসিংহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়:
- পদ সংখ্যা: ০৩ টি পদে মোট ০৪ জন।
- আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।
- আবেদনের ঠিকানা: উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ বরাবর নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করে ডাকযোগে দাখিল করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী)। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় (বা আবেদনের সাথে) নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি/মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত আবেদন ফরম এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি/মূলকপি প্রদর্শন করতে হবে; এবং
- ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র।
(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)
UNO Office Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
- ক। আগ্রহী প্রার্থীগণ স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করবেন।
- খ। আবেদন ফরমটি স্বহস্তে বা কম্পিউটারে টাইপ করে সঠিকভাবে পূরণ করতে হবে।
- গ। আবেদনপত্রের সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সকল কাগজপত্র, ছবি এবং পরীক্ষার ফি (যদি থাকে) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে সংযুক্ত করতে হবে।
- ঘ। খামের উপর অবশ্যই পদের নাম এবং নিজ জেলার/উপজেলার নাম স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর সময়সীমা:
- ভালুকা, ময়মনসিংহ: ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫.০০ টার মধ্যে।
- দিনাজপুর সদর: ২৩ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।
(বিঃদ্রঃ নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বা অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে)।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Upazila Nirbahi Officer Office Bhaluka, Mymensingh Job Circular 2026) ভোলা ডিসি অফিস নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Upazila Nirbahi Officer Office Govt Job Circular 2026 PDF
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কী?
এটি উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক দপ্তর, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।
মোবাইল কোর্ট কী?
মোবাইল কোর্ট হলো ভ্রাম্যমাণ আদালত, যা দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) কে?
UNO একজন সরকারি কর্মকর্তা, যিনি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এই কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীনে?
এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের প্রধান কাজ কী?
আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম তদারকি, ভূমি প্রশাসন এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা।

