Satkhira District Commissioner Office Job Circular 2026-সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Jobs Circular in BD- সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। সাতক্ষীরা ডিসি অফিস ০১ টি পদে মোট ০৮ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.satkhira.gov.bd ও দৈনিক সমকাল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী শুধুমাত্র সাতক্ষীরা জেলার নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে জেলার যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Satkhira DC Office Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদটি হলো অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। (Satkhira District Commissioner Office Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Satkhira District Commissioner Office Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | জেলা প্রশাসকের কার্যালয় |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৫ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০১ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০৮ জন নিয়োগ। |
| বয়সসীমা: | বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এইচএসসি বা সমমান পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক সমকাল |
| আবেদন শুরুর তারিখ: | ১২ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ১১ মে ২০২৬ |
| আবেদন করুন: | http://dcsatkhira.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় |
(Satkhira DC Office) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি সাতক্ষীরা জেলায় কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
চাকরির খবর (সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৮ (আট) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসহ ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং-এ দক্ষতা থাকতে হবে। - গ্রেড: ১৬।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
আবেদনের শুরু: ১২ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ১১ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে (শুধুমাত্র সাতক্ষীরা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র প্রদর্শন করতে হবে;
- খ। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- গ। ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ এর মূল কপি দাখিল করতে হবে;
- ঘ। নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
- ঙ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
- চ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি);
- ছ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
Satkhira DC Office Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://dcsatkhira.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১২ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬ বিকাল ০৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
Satkhira DC Office Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS :
DCSATKHIRA User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSATKHIRA ABCDEF & send to 16222.
দ্বিতীয় SMS :
DCSATKHIRA YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSATKHIRA YES 12345678 & send to 16222.
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcsatkhira.teletalk.com.bd অথবা সাতক্ষীরা জেলা প্রশাসকের নিজস্ব ওয়েবসাইট www.satkhira.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: DCSATKHIRA Help User ID & Send to 16222.
Example: DCSATKHIRA Help ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: DCSATKHIRA Help PIN PIN No & Send to 16222.
Example: DCSATKHIRA Help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Satkhira District Commissioner Office Job Circular 2026) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Satkhira District Commissioner Office Govt Job Circular 2026 PDF
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় কী?
এটি জেলা পর্যায়ে সরকারের প্রধান প্রশাসনিক দপ্তর, যেখানে জেলা প্রশাসক (ডিসি) জেলার সার্বিক প্রশাসন পরিচালনা করেন।
জেলা প্রশাসক (DC) কে?
ডিসি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি জেলার প্রধান নির্বাহী ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
এই কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীনে?
এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
জেলা প্রশাসকের প্রধান কাজ কী?
আইন-শৃঙ্খলা রক্ষা, ভূমি প্রশাসন, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি নীতিমালা বাস্তবায়ন।
জেলা প্রশাসকের কার্যালয় কী ধরনের সেবা প্রদান করে?
নামজারি, ভূমি সংক্রান্ত সেবা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন সনদ প্রদান ইত্যাদি।

