Fire Service Bd Jobs Circular 2026-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Fire Service Bd Jobs Circular 2026-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Fire Service Bd Jobs Circular 2026-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন শূন্য পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.fireservice.gov.bd ও দৈনিক যুগান্তর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে জরুরি সেবামূলক ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(Fire Service Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৯টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ফায়ারফাইটার, ড্রাইভার, এবং ইঞ্জিন ড্রাইভার (মেরিন)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, শারীরিক মাপ ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Fire Service and Civil Defense Department (FSCD) Bd Jobs Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:০৭ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৯ টি।
পদসংখ্যা ও জনবল:১৯৭ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক যুগান্তর
আবেদন শুরুর তারিখ:১০ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:০৯ মে ২০২৬
আবেদন করুন:http://fscd.teletalk.com.bd/apply.php
অফিসিয়াল ওয়েবসাইট:Fire Service and Civil Defense Department


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের জন্য fscd.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চাকরির খবর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি; শর্টহ্যান্ডে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে।
  • গ্রেড ও বেতন: ১৩ তম গ্রেড, ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২) পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • অন্যান্য যোগ্যতা: কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  • গ্রেড ও বেতন: ১৫ তম গ্রেড, ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।

৩) পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • গ্রেড ও বেতন: ১৫ তম গ্রেড, ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।

৪) পদের নাম: ড্রাইভার

  • পদ সংখ্যা: ১৩ (তেরো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ।
  • অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন; শারীরিক যোগ্যতা-উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ন্যূনতম ৩২ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড; প্রার্থীকে সুঠাম শারীরিক গঠনের অধিকারী হতে হবে; অবিবাহিত হতে হবে।
  • গ্রেড ও বেতন: ১৫ তম গ্রেড, ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।

৫) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা; কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি।
  • গ্রেড ও বেতন: ১৬ তম গ্রেড, ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: ফায়ারফাইটার

  • পদ সংখ্যা: ১৬৫ (একশত পঁয়ষট্টি) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: (পুরুষ): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম); (মহিলা): উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩০ ইঞ্চি (ন্যূনতম); সুঠাম শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে।
  • গ্রেড ও বেতন: ১৭ তম গ্রেড, ৯,০০০–২১,৮০০/- টাকা।

৭) পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: ফায়ারফাইটার পদের অনুরূপ শারীরিক যোগ্যতা থাকতে হবে।
  • গ্রেড ও বেতন: ১৭ তম গ্রেড, ৯,০০০–২১,৮০০/- টাকা।

৮) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ০৪ (চার) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড ও বেতন: ২০ তম গ্রেড, ৮,২৫০–২০,০১০/- টাকা।

৯) পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • গ্রেড ও বেতন: ২০ তম গ্রেড, ৮,২৫০–২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ১০ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ: ০৯ মে ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।

bd job in bangladesh (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

bd jobs (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটাভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
  • ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

FSCD Bd Jobs Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

খ। আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা হতে ০৯ মে ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

গ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।

ঘ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

Job Circular (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৪ নং পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক ০৫-০৯ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

FSCD Bd Jobs Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:-

প্রথম SMS:

  • FSCD <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
  • Example: FSCD ABCDEF & send to 16222.
  • Reply SMS এ আপনার PIN নম্বর এবং কত টাকা কাটা হবে তা জানানো হবে।

দ্বিতীয় SMS:

  • FSCD <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
  • Example: FSCD YES 12345678 & send to 16222.
  • Reply SMS Congratulations Applicant’s Name, payment completed successfully… (User ID এবং Password দেওয়া হবে)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://fscd.teletalk.com.bd অথবা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.fireservice.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

  • User ID জানা থাকলে: FSCD Help User ID & Send to 16222.
  • PIN Number জানা থাকলে: FSCD Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Fire Service Bd Jobs Circular 2026-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-01
Fire Service Bd Jobs Circular 2026-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-02

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কী?

এটি বাংলাদেশ সরকারের একটি জরুরি সেবা সংস্থা, যা অগ্নিনির্বাপন, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

ফায়ার সার্ভিসের প্রধান কাজ কী?

আগুন নেভানো, দুর্ঘটনায় উদ্ধার কাজ করা এবং দুর্যোগে সহায়তা প্রদান।

সিভিল ডিফেন্স কী কাজ করে?

দুর্যোগ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে।

জরুরি অবস্থায় কীভাবে যোগাযোগ করা যায়?

ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ৯৯৯ বা স্থানীয় স্টেশনে যোগাযোগ করা যায়।

ফায়ারফাইটার হতে কী যোগ্যতা লাগে?

সাধারণত এসএসসি পাস, শারীরিক ফিটনেস এবং নির্দিষ্ট উচ্চতা ও সক্ষমতা প্রয়োজন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *