BPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Bd Job in Bangladesh- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসিএস) বিভিন্ন পদে মোট ৯০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bpsc.gov.bd ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(BPSCS Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী এবং গাড়িচালক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া নির্ধারিত সময়ে শুরু হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Public Service Commission Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSCS)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:১০ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:১৩ টি।
পদসংখ্যা ও জনবল:৯০ জন নিয়োগ।
বয়সসীমা:বয়স ১৮-৩২ বছর
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক ইত্তেফাক
আবেদন শুরুর তারিখ:২৭ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:১১ মে ২০২৬
আবেদন করুন:http://bpscs.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইট:Bangladesh Public Service Commission


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bpscs.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সরকারি চাকরির খবর (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২) পদের নাম: প্রশিক্ষক সহকারী

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: প্রশিক্ষণপদ্ধতি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৩) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ১২ (বারো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ গতি; মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৪) পদের নাম: হিসাব সহকারী

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৫) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ১৩ (তেরো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৭) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষরে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৮) পদের নাম: অভ্যর্থনাকারী

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৯) পদের নাম: টেলিফোন অপারেটর

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: পিবিএক্স বোর্ড চালনায় সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১০) পদের নাম: গাড়িচালক

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (হালকা) / ৯,৭০০–২৩,৪৯০/- (ভারী) টাকা।

১১) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ৩৬ (ছত্রিশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১২) পদের নাম: নিরাপত্তা প্রহরী

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অনূন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৩) পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অনূন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

Bd Job in Bangladesh (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) আবেদন ফরম পূরণে নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

Job Circular 2026 (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) প্রার্থীগণকে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
  • ক। Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্রের মূলকপি।
  • খ। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • গ। নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।
  • ঘ। ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদের মূলকপি।
  • ঙ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।
  • চ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)।
  • ছ। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ছাড়পত্রের মূলকপি।
  • জ। সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপির ১ (এক) টি সেট জমা দিতে হবে।

BPSC Bd Jobs Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://bpscs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।

Bd Job in Bangladesh (BPSCS) নিয়োগ বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-১০ নং পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক ১১-১৩ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS:

দ্বিতীয় SMS:

BPSCS <Space> YES <Space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BPSCS YES 12345678 & send to 16222.

Bd Job in Bangladesh (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpscs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-

(i) User ID জানা থাকলে: BPSCS Help User ID & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: BPSCS Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ Bd Job in Bangladesh (BPSCS) প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।

bPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-01
bPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-02
bPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-03
bPSCS Job Circular 2026-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-04

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কী?

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা সরকারি চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ ও সুপারিশ প্রদান করে।

BCS কী?

BCS (Bangladesh Civil Service) হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কবে প্রতিষ্ঠিত হয়?

বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর প্রধান কাজ কী?

বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশ করা এবং সরকারের কাছে সুপারিশ করা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কোন ধরনের পরীক্ষা পরিচালনা করে?

বিসিএস (BCS), নন-ক্যাডার এবং বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা পরিচালনা করে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)এর চেয়ারম্যান কে হন?

সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন চেয়ারম্যান এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কি লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়?

হ্যাঁ, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *