ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬-job Circular 2026।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬-job Circular 2026।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬ | job Circular 2026। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি https://tici.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(TICI Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতক/মাস্টার্স পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, স্টোর কীপার, এলডিএ কাম কম্পিউটার অপারেটর, সহঃ নিরাপত্তা পরিদর্শক, ফটোকপি মেশিন অপারেটর, এমএলএসএস এবং নিরাপত্তা প্রহরী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(TICI Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৮ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৮ টি।
পদসংখ্যা ও জনবল:১৪ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/এইচএসসি/স্নাতক/মাস্টার্স বা সমমান।
নিয়োগ প্রকাশনার উৎস:টিআইসিআই অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:২৯ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:৩১ মে ২০২৬
আবেদন করুন:https://tici.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইট:Fire Service and Civil Defense Department

(TICI) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ। (ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬)

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য tici.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (TICI নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/মাস্টার্স বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: স্ব-ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতা লাগবে।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

২) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/মাস্টার্স বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: স্ব-ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতা লাগবে।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৩) পদের নাম: স্টোর কীপার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/মাস্টার্স বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতা লাগবে।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৪) পদের নাম: এলডিএ কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য প্রতি মিনিটে ইংরেজিতে টাইপিং ২০ ও বাংলায় ২০ শব্দে লাগবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৫) পদের নাম: সহঃ নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা হাবিলদার বা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা। (অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর সদস্য অগ্রাধিকার পাবে)।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: ফটোকপি মেশিন অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১৮।
বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

৭) পদের নাম: এমএলএসএস
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

৮) পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।অন্যান্য যোগ্যতা: সেনাবাহিনী/পুলিশ বাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসম্পন্ন অগ্রাধিকার পাবে।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা।
আবেদনের শেষ: ৩১ মে ২০২৬ বিকাল ৫.০০ টা।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ২৮ এপ্রিল ২০২৬ তারিখে পদ অনুযায়ী ১৮ থেকে ৩২, ১৮ থেকে ৩৩ ও ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

টিআইসিআই প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (Admit Card);
  • খ। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি;
  • গ। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি;
  • ঘ। আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্রের সত্যায়িত কপি (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত);
  • ঙ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
  • চ। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে, মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি;
  • ছ। অনলাইনে পূরণকৃত চাকরির আবেদনপত্রের প্রিন্ট কপি।

৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

TICI Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ https://tici.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।

(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ মে ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (সর্বোচ্চ ১০০ KB) ও স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড ১২ পদের জন্য ১৫০/- টাকা, গ্রেড ১৬ পদের জন্য ১০০/- টাকা এবং গ্রেড ১৭ ও ২০ তম পদের জন্য ৫০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

TICI Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

প্রথম SMS : TICIUser ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: TICI DEFABC & send to 16222.

দ্বিতীয় SMS : TICIYESPIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: TICI YES 12345678 & send to 16222.

টিআইসিআই নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://tici.teletalk.com.bd অথবা টিআইসিআই এর নিজস্ব ওয়েবসাইট https://tici.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: TICI HELP USER User ID & Send to 16222.
Example: TICI HELP USER ABCDEF.

(ii) PIN Number জানা থাকলে: TICI HELP PIN PIN No & Send to 16222.
Example: TICI HELP PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

টিআইসিআই নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ

  • প্রতিষ্ঠানের নাম: ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI)।
  • হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন।
  • ই-মেইল: tici1611@yahoo.com অথবা alljobs.query@teletalk.com.bd
  • ফ্যাক্স: +88 02 9466471
  • কর্তৃপক্ষের ঠিকানা: সার কারখানা, থানা: পলাশ, পোস্ট কোড: ১৬১১, জেলা: নরসিংদী, বাংলাদেশ।
  • কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: https://tici.gov.bd/
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬ job Circular 2026। ১
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬ job Circular 2026। ২
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬ job Circular 2026। ৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *